ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

দৈনিক রাজবাড়ী কন্ঠের প্রকাশকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ইমরান হোসেন মনিম-রাজবাড়ী:
  • আপডেট সময় : ০৩:১৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ ২৪৩ বার পঠিত

রাজবাড়ীর স্থানীয় দৈনিক পত্রিকা রাজবাড়ী কন্ঠের প্রকাশক ও সংবাদপত্র সেবী ইঞ্জিনয়ার মো. মনিরুজ্জামানের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়েরের বিরুদ্ধে সাংবাদিকরা মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে।

বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী জেলার সর্বস্তরের সাংবাদিকদের আয়োজনে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন করা হয়। পরে প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ড. মো. ইউনুস’কে অবহিত করতে রাজবাড়ী ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সিদ্ধার্থ ভৌমিক,পুলিশ সুপার মোছা. শামীমা পারভিন,এর কাছে স্মারকলিপি দেওয়া হয়।

এসময় সাংবাদিক নেতারা বলেন,রাজবাড়ী কন্ঠ পত্রিকার প্রকাশক ইঞ্জিনিয়ার মো. মনিরুজ্জামান গত ৫ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি ঢাকায় থেকে শিক্ষার্থীদের পানি পান করিছেন,ছাত্র জনতার সাথে আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছিলেন।কিন্তু ৫ জুলাইয়ের পরদিন তিনি তার কাজে বিদেশে চলে যান।

কিন্তু কয়েকদিন আগে প্রকাশক ইঞ্জিনিয়ার মো. মনিরুজ্জামান এর বিরুদ্ধে ঢাকায় দুটি মিথ্যা ও হয়রানীমূলক হত্যা মামলা দায়ের করে তাকে হেয় করা হচ্ছে।তাই অবিলম্বে তার বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহারের দাবী জানান সাংবাদিকরা।

এসময়, বক্তব্য রাখেন রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মো. জহুরুল হক, যুগ্ন সম্পাদক জাহাঙ্গীর হোসেন সহ জেলার ইলেকট্রনিক প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা।

ট্যাগস :

দৈনিক রাজবাড়ী কন্ঠের প্রকাশকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

আপডেট সময় : ০৩:১৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪