ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

রাজবাড়ী চন্দনীতে ৩০০ জেলে পরিবারে ২৪ মে. টন চাল বিতরণ

রাজবাড়ী প্রতিনিধি :
  • আপডেট সময় : ১২:৩৮:১৮ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬ ৫২ বার পঠিত

রাজবাড়ী জেলার চন্দনী ইউনিয়নে জাটকা আহরণ থেকে বিরত থাকা ইলিশ জেলে পরিবারগুলোর জীবনযাত্রা নির্বাহের লক্ষ্যে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ৮০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মৎস্য বিভাগের সহায়তায় এ কার্যক্রম পরিচালিত হয়।

চন্দনী ইউনিয়নের নদীতে ইলিশ আহরণের সঙ্গে সম্পৃক্ত ৩০০ জন জেলের মাঝে ফেব্রুয়ারি ও মার্চ—এই দুই মাসের জন্য পরিবারপ্রতি ৮০ কেজি করে চাল বিতরণ করা হয়। এতে মোট ২৪ মেট্রিক টন চাল জেলেদের মাঝে প্রদান করা হয়।
চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দনী ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তসলিম আরিফ বিশ্বাস, সদর উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. মোস্তফা কামাল, ট্যাগ অফিসার দেবেদ্রনাথ বিশ্বাস এবং চন্দনী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. গোলাম মোস্তফা।

এছাড়াও ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উপস্থিত কর্মকর্তারা জানান, জাটকা সংরক্ষণে সরকারের নিষেধাজ্ঞা সফল করতে জেলেদের বিকল্প সহায়তা প্রদান অব্যাহত থাকবে।

রাজবাড়ী চন্দনীতে ৩০০ জেলে পরিবারে ২৪ মে. টন চাল বিতরণ

আপডেট সময় : ১২:৩৮:১৮ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬