সংবাদ শিরোনাম ::
রাজবাড়ী কালুখালীতে ট্রেনে কাটাপড়ে যুবকের মৃ-ত্যু
আবু সাঈদ- কালুখালী (রাজবাড়ী):
- আপডেট সময় : ১১:৪১:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫ ৬১ বার পঠিত

রাজবাড়ীর কালুখালীতে ট্রেনে কাটাপড়ে শাফিন মন্ডল নামে যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার (২৬ জানুয়ারী)দুপুর দুইটার দিকে কালুখালী উপজেলার কালিকাপুর রেল ব্রীজের পাশে পোড়াদহ-রাজবাড়ী গামী ট্রেনের ধাক্কায় মারা যাওয়া যুবকটি পাংশা উপজেলার চরআফড়া গ্রামের মিলন মন্ডলের ছেলে শাফিন মন্ডল (২০)।
ঘটনার সংবাদ পেয়ে রাজবাড়ী জিআরপি থানার এস আই বিশ্বজিত কুমার ঘোষ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ উদ্ধার করেছেন।
প্রত্যক্ষ দর্শী লাকী বেগম জানান আমি অদুরে ছাগলের ঘাষ কাটার সময় এই ছেলেকে বসে থাকতে দেখি। ট্রেন যাবার সময় ট্রেনের বাড়ি লেগে ছিটকে পড়ে। আমি দৌড়ে কাছে যেতেই কিছু সময়ের মধ্যে মারা যায়। স্বজনদের মধ্য থেকে বলা বলি করতে শোনা যায় যে পিতার নিকট মটর সাইকেল কিনতে চাওয়ার কারণে পিতার রাগারাগি করলে অনুরাগ করে বাড়ী থেকে বের হয়ে আসে।




















