রাজবাড়ীর মিজানপুরে ঈদে মিলাদুন্নবী ( সাঃ) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল
- আপডেট সময় : ০১:২৮:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩ ১৮০ বার পঠিত

রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের চর নারায়নপুরে ঈদে মিলাদুন্নবী ( সাঃ) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ ছাত্রলীগ রাজবাড়ী জেলা শাখার আয়োজনে এ আলেচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক জাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন মিজানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক টুকু মিজি,রাজবাড়ী জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান আজম আলী মন্ডল,মিজানপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সালাম।
উপস্থিত ছিলেন,জেলা আওয়ামীলীগের সহ সভাপতি হেদায়েত আলী সোহরাব, প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাডভোকেট শফিকুল ইসলাম, মিজানপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি মো. নজের মওলা,সহ সভাপতি এনায়েতুল হাসনাইন রওশন,যুগ্ন সাধারন সম্পাদক মো. ফিরোজ বিশ্বাস প্রমূখ।


















