রাজবাড়ীর বালিয়াকান্দিতে মাদক নির্মূল সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:৩৮:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪ ৩৪৫ বার পঠিত

” জীবনকে ভালোবাসুন মাদক থেকে দুরে থাকুন-মাদক নয়, মৃত্যু নয় মাদক মুক্ত সুন্দর জীবন চাই” এই স্লোগানে যুবকদের মাঝে মাদক বিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষে মাদক নির্মূল র্র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর বাজার সড়কে একটি র্র্যালি করা হয়।র্র্যালি শেষে ড. নিম হাকিমের শান্তি মিশনে আলোচনা সভা করা হয়। পরে ড. নিম হাকিমের শান্তিমিশন বিভিন্ন ধরনের ঔষধি গাছের বাগান গুলো ঘুরে দেখেন অতি থিরা।যেখানে রয়েছে ৭০১ ধরনের ভেষজ গাছ।যেখান থেকে তৈরী করা হয় বিভিন্ন ধরনের ঔষধ ও প্রাকৃতিক জুস।

সমাবেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিপ্তর,শান্তুিমিশন যুব সংঘ বসুন্ধরা শুভ সংঘ ও স্বপ্নের রাজবাড়ী’র আয়োজনে বাংলাদেশ নিম ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. এম এ হাকিম (নিম) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী পুলিশ সুপার জিএম আবুল আবুল কালাম আজাদ পিপিএম।
বিশেষ অতিথি হবে হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার,সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা,বালিয়াকান্দি নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম,বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেন,স্বপ্নের রাজবাড়ীর সাধারন সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন,রাজবাড়ী মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তানভির হোসন খান প্রমূখ।
সমাবেশে, বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের শান্তিমিশন সহ সাতটি গ্রামকে ইতমধ্যে মাদক মুক্ত ঘোষনা করা হয়। এ গ্রামগুলো থেকে মাদকসেবীদের আটক করে আইনশৃৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়।বর্তমানে মাদকসেবী ও ব্যাবসায়ীদের আতঙ্ক এখন শান্তিমিশন এলাকা।তবে এ গ্রামের যারা মাদক বিরোধী ও নির্মূল কমিটি রয়েছে তাদের মাদক বিরোধী কার্যক্রম অব্যাহত রাখতে রাজবাড়ী পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসন সবসময় তাদের পাশে থেকে মাদকের বিরুদ্ধে কাজ করে যেতে সহযোগীতা করার কথা জানান।
পরে পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ সহ আগত অতিথিদের ক্রেস্ট তুলে দেন বাংলাদেশ নিম ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. এম এ হাকিম ( নিম)।
পুলুশ সুপার জিএম আবুল কালাম আজাদ বলেন,তিনি আজ এই মাদক বিরোধী সমাবেশে আসতে পরে অনেক আনন্দিত।তাদের মাদক বিরোধী কর্মকান্ড সত্যই প্রশংসনীয়। পুলিশ প্রশাসন সবসময় এই মাদকের বিরুদ্ধে যারা কাজ করে তাদের পাশে সবসময় থাকবে।মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। আজ আরো একটি জিনিস দেখে খুব ভালো লেগেছে।(নিম হাকিম) ড. এম এ হাকিম তিনি যে বিশাল একটা ঔষধি প্ল্যান্ট করেছেন এটা সত্যই প্রসংসনীয়।আমার সবচেয়ে ভালো লেগেছে তার প্রকৃতিক ঔষধের বিশাল সমারোহ দেখে।



















