ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

রাজবাড়ীর বহরপুর বাজারে ১৩ দোকান আগুনে পুড়ে ছাই

রাজবাড়ী প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:৩৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫ ১৪৩ বার পঠিত

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে ভয়াবহ আগুনে ১৩টি দোকান পুড়ে ছাই হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বহরপুর বাজারের মাছের হাটের পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিদ্যুতের শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন বাজারের একাধিক দোকানে ছড়িয়ে পড়ে। এর পরে বালিয়াকান্দি ও কালুখালী ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে ১৩ টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।

এই অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলছে।

বালিয়াকান্দি ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ সৈয়দ শরাফত আলী তুহিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটেছে। তদন্ত চলছে।

রাজবাড়ীর বহরপুর বাজারে ১৩ দোকান আগুনে পুড়ে ছাই

আপডেট সময় : ০১:৩৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫