ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

রাজবাড়ীর পাংশায় সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

রাজবাড়ী প্রতিনিধি :
  • আপডেট সময় : ০৭:৫৯:১৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ৭৬ বার পঠিত

Oplus_131072

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যার দিকে পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। 
হামলার শিকার ওই সাংবাদিকের নাম মো. আকাশ মাহমুদ। তিনি কালের কণ্ঠের রাজবাড়ী জেলা (মাল্টিমিডিয়া) রিপোর্টার ও অনলাইন পোর্টাল এনপিবি রাজবাড়ী জেলা প্রতিনিধি। এ হামলার ঘটনায় ছাত্র প্রতিনিধি সাগর শিকদারসহ মোট ১০ জন আহত হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন হামলার শিকার সাংবাদিক আকাশ মাহমুদ বলেন, বৃহস্পতিবার (২৩ জুলাই)  কয়েকজন পরিক্ষার্থীর সাথে অটোরিকশা (ইজিবাইক) চালকদের একটি চক্র দুর্ব্যবহার করে। সে বিষয়ে শনিবার বিকালে ছাত্র প্রতিনিধিরা মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় ইজিবাইক চালকদের সাথে কথা বলতে গেলে ইজিবাইক চালকরা ছাত্রপ্রতিনিধিদের উপর হামলা করে। আমি ভিডিও করলে আমার উপর হামলা করে আমার ফোন থেকে ভিডিও ডিলিট করে আমার উপর আবারও আক্রমণ করে। পরে আমি দৌড়ে প্রাণে রক্ষা পাই।
আহত ছাত্র প্রতিনিধি সাগর শিকদার বলেন, মৈলাশা-লাঙ্গলবাধ সড়কে ইজিবাইকদের একটি সিন্ডকেট রয়েছে। গত বৃহস্পতিবার এইচএসসি পরিক্ষার্থীদের সাথে অটোরিকশা (ইজিবাইক) চালকদের একটি চক্র দুর্ব্যবহার করে। তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। সে বিষয়ে  শনিবার বিকালে আমরা (ছাত্রপ্রতিনিধিরা) মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় ইজিবাইক চালকদের সাথে কথা বলতে গেলে ইজিবাইক চালকরা লাঠি-সোঁটা নিয়ে আমাদের উপর হামলা করে। এ হামলায় একজন সাংবাদিক সহ আমরা প্রায় ১০ জন আহত হয়েছি।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সাংবাদিক আকাশ মাহমুদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে৷ অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজবাড়ীর পাংশায় সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

আপডেট সময় : ০৭:৫৯:১৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬