ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

রাজবাড়ীর কালুখালীতে ঈদের ভিজিএফ চাল কেলেঙ্কারি: অবৈধ মজুদে দুইজনের কারাদণ্ড

রাজবাড়ী প্রতিনিধি :
  • আপডেট সময় : ০৯:৩৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ ৮০ বার পঠিত

রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নে দরিদ্রদের মাঝে ঈদ উপলক্ষে বিতরণের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চাল অবৈধভাবে ক্রয়, সংরক্ষণ ও মজুদের দায়ে দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন মো. সাজ্জাদ হোসেন ও চিত্তরঞ্জন বিশ্বাস। এসময় একজন আসামির কাছ থেকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানকালে তাদের কাছ থেকে মোট ৭৬টি কার্ড জব্দ করা হয়, যার মধ্যে ৭টি স্বাক্ষরিত এবং ৬৯টি স্বাক্ষরবিহীন জাল কার্ড। এছাড়া ৫০ কেজি ওজনের একটি খোলা ত্রাণের চালের বস্তাও উদ্ধার করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর সংশ্লিষ্ট ধারায় সরকারি নির্দেশ অমান্য করে ত্রাণের চাল অবৈধভাবে ক্রয়, সংরক্ষণ ও ব্যবসার উদ্দেশ্যে মজুদ করার অপরাধে তাদের দোষী সাব্যস্ত করা হয়। কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবা উদ্দিন এ রায় প্রদান করেন।
অভিযুক্ত সাজ্জাদ হোসেন দাবি করেন, তিনি রতনদিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রবিউল ইসলামের কাছ থেকে ২৫ হাজার টাকার বিনিময়ে প্রায় ৯০টি কার্ড সংগ্রহ করেছেন।
রায়ে মো. সাজ্জাদ হোসেনকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়। অপরদিকে, চিত্তরঞ্জন বিশ্বাসকে ১৫ দিনের কারাদণ্ড, ৪০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানে আরও দেখা যায়, উপকারভোগীদের মাঝে ১০ কেজির স্থলে কম পরিমাণে চাল বিতরণ করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করা হয়।
পরে ইউনিয়ন পরিষদের দ্বিতীয় তলার বিভিন্ন কক্ষ থেকে ৫৬টি কার্ডের বিপরীতে মোট ৫৬০ কেজি চাল জব্দ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলীম, রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসিনা পারভীন এবং ট্যাগ অফিসার উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আফরোজা চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

রাজবাড়ীর কালুখালীতে ঈদের ভিজিএফ চাল কেলেঙ্কারি: অবৈধ মজুদে দুইজনের কারাদণ্ড

আপডেট সময় : ০৯:৩৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬