ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

রাজবাড়ীর আদালতে বিএনপি নেতা চাঁদের বিরুদ্ধে আরও একটি মামলা

মো: শামীম হোসেন-পাংশা (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৭:২১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩ ১৩০০ বার পঠিত

রাজশাহীতে জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকির অভিযোগে রাজবাড়ীর আদালতে আরও একটি মামলা হয়েছে।

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ সহ আরও চার জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৪০/৫০ জনকে আসামি করা হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ীর দুই নম্বর আমলী আদালতের বিচারক মো. ইকবাল হোসেন আদালতে মামলাটি দায়ের করেন পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. জালাল উদ্দীন বিশ্বাস। আদালত মামলাটি আমলে নিয়ে পরবর্তী আদেশের জন্য রেখে দেন।

মামলায় অন্যান্য আসামীরা হলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মোসাদ্দেক হোসেন বুলবুল, সাবেক সংসদ সদস্য অ্যাড. নাদিম মোস্তফা।
মামলার অভিযোগে বলা হয়, রাজশাহীর পুটিয়ায় বিএনপির জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেন জলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। যা রাষ্ট্রদ্রোহিতার অপরাধের শামিল। এই অপরাধের জন্য বিএনপির পাঁচ নেতাসহ অজ্ঞাত ৪০/৫০ জনকে আসামি করা হয়েছে।

মামলার বিষয়ে পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জালাল উদ্দীন বিশ্বাস বলেন, নেত্রীর নিরাপত্তা ও সুষ্ঠ বিচারের দাদিতে বিজ্ঞ আদালতে মামলাটি দায়ের করেছি।
মামলার বিষয়ে রাজবাড়ী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আনোয়ার হোসেন বলেন, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জালাল উদ্দীন বিশ্বাসের মামলাটি বিজ্ঞ আদালত আমলে নিয়েছেন। পরবর্তীতে তিনি আদেশ দেবেন।

এর আগে গত বুধবার (২৪ মে) রাজবাড়ী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু বাদি হয়ে একই অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক মো. আবু সাঈদ চাঁদ সহ বিএনপির একই নেতাকর্মীদের আসামী করে রাজবাড়ী দুই নম্বর আমলী আদালতে একটি মামলা দায়ের করেন।

রাজবাড়ীর আদালতে বিএনপি নেতা চাঁদের বিরুদ্ধে আরও একটি মামলা

আপডেট সময় : ০৭:২১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩