ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

রাজবাড়ীতে ২’শ ইংরেজি শিক্ষক পেলেন ইংরেজি ভাষা শিক্ষার প্রশিক্ষণ 

রাজবাড়ী- প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:৫৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩ ৬৫৬ বার পঠিত

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীতে মাধ্যমিক স্কুল পর্যায়ের ২’শ ইংরেজি শিক্ষককে ইংরেজি ভাষা শিক্ষার উপর বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের অঙ্গ প্রতিষ্ঠান জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) এ প্রশিক্ষণের আয়োজন করে। গত ৫ ফেব্রুয়ারী শুরু হওয়া এ  প্রশিক্ষণ শেষ হয় ১৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার। জেলার ৫ টি উপজেলার প্রতিটি কেন্দ্র ৪০ জন করে শিক্ষক এতে অংশ নেন। নায়েমের অভিজ্ঞ প্রশিক্ষকবৃন্দ এ প্রশিক্ষণ প্রদান করেন।

গোয়ালন্দ প্রপার হাইস্কুল কেন্দ্রে আয়োজিত এই প্রশিক্ষণের প্রশিক্ষক ও সমন্বয়কের দায়িত্বে ছিলেন মোঃ মিজানুর রহমান, টিচার ট্রেইনার, নায়েম। এখানকার অন্যান্য প্রশিক্ষকগন ছিলেন সৈয়দ মোঃ আব্দুল হান্নান,  মুহাম্মদ কামরুল আহসান ও মোহাম্মদ নূরে আলম শাহীন। সমাপনী দিনে সকল  প্রশিক্ষনার্থীদের হাতে সনদপত্র তুলে দেয়া হয়।

গোয়ালন্দ প্রপার হাইস্কুল কেন্দ্রের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নায়েমের উপ-পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ আহসান হাবীব।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন, গোয়ালন্দ প্রপার হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান এ নায়েমের হিসাব রক্ষণ কর্মকর্তা কাজী হুমায়ুন কবির।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রশিক্ষণ কোর্সের সমন্বয়ক ও প্রশিক্ষক মোঃ মিজানুর রহমান।

প্রশিক্ষণ গ্রহনকারী শিক্ষক দেওয়ান আব্দুল মতিন, ইউসুফ আলী মন্ডল,মেহেদী আবু হাসান, মোঃ ফেরদৌস আলী, কৃষ্ণ কান্ত মন্ডল,ইমাদ উদ্দিন টফি, শামীম শেখ,লিয়াকত হোসেন,আয়েশা সিদ্দিকা,চায়না রানী, সৈয়দা সুফিয়া বেগমসহ অনেকেই বলেন,তারা এতদিন শিক্ষার্থীদের গ্রামার নির্ভর ইংরেজি শিক্ষা দিতেন। এ শিক্ষা তাদের ভবিষ্যৎ বাস্তব জীবনে খুব বেশি কাজে লাগত না। এই প্রশিক্ষণ পেয়ে তারা নিজেরা অনেক সমৃদ্ধ হয়েছেন।আশা করছি এখন থেকে তারা শিক্ষার্থীদের ইংরেজি ভাষা শিক্ষাদানের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে পারবেন।

অনুষ্ঠানের সভাপতি নায়েমের উপ-পরিচালক আহসান হাবীব বলেন, ইংরেজি আন্তর্জাতিক ভাষা। দেশ-বিদেশের সর্বত্রই এর ব্যবহার রয়েছে। শিক্ষার্থীদেরকে যুগোপযোগী করে গড়ে তুলতে ইংরেজি ভাষা শিক্ষা গ্রহনের কোন বিকল্প নেই। এ জন্য তাদেরকে ইংরেজি ভাষায় দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে আগে শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এটা ছিল নায়েমের ২২তম প্রশিক্ষণ। এ ধরনের প্রশিক্ষণ শিক্ষকদের দোরগোড়ায় পৌছে দিতে দেশজুড়ে তাদের এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।

ট্যাগস :

রাজবাড়ীতে ২’শ ইংরেজি শিক্ষক পেলেন ইংরেজি ভাষা শিক্ষার প্রশিক্ষণ 

আপডেট সময় : ০৩:৫৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩