সংবাদ শিরোনাম ::
রাজবাড়ীতে শেষ দিনে তিন প্রার্থীর মনোনয়ন পত্র প্রত্যাহার
ইমরান হোসেন মনিম - রাজবাড়ী :
- আপডেট সময় : ০৯:২৫:৪০ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩ ১৬৬ বার পঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে রাজবাড়ী ১ ও ২ আসন থেকে তিন জন প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।
রবিবার সকালে রাজবাড়ী জেলা রিটার্নিং কর্মকর্তা ও রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খানের কাছে লিখিত আবেদন করে প্রার্থীরা মনোনয়ন পত্র প্রত্যাহার করেন।
রাজবাড়ী -১ আসন থেকে জাকের পার্টির আবু বকর সিদ্দিক,তৃনমূল বিএনপির প্রার্থী সুলতান,রাজবাড়ী -২ আসনের জাকের পার্টির মোহাম্মদ আলী বিশ্বাস সহ তিনজন মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।


















