ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

রাজবাড়ীতে ভোট চেয়ে বাড়ি ফেরার পথে আনারস প্রতিকের সমর্থক আলী আজমকে জখম করলেন প্রতিপক্ষ

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০৩:২৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪ ১০২ বার পঠিত

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার আনারস প্রতিকের প্রার্থী চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধ আবুল কালাম আজাদের সমর্থক সৈয়দ আলী আজম ভোট চেয়ে বাড়ি ফেরার পথে সৈয়দ আলী আজম (৫৭) নামে এক ব্যক্তিকে হকিস্টিক দিয়ে মাথায় আঘাত করে জখম করার অভিযোগ উঠেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এহসানুল হাকিম সাধনের সমর্থকদের বিরুদ্ধে।

গত কাল ১৬ মে বৃহস্পতিবার ) রাত সাড়ে ১০টার সময় বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের দক্ষিণবাড়ি গ্রামের জহুরের বাড়ির সামনে পিটিয়ে জখমে’র ঘটনা ঘটায় সন্ত্রাসীরা।

আহত অবস্থায় তাকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সৈয়দ আলী আজম দক্ষিণবাড়ি গ্রামের সৈয়দ মোখলেসুর রহমানের ছেলে।
হাসপাতালে চিকিৎসাধীন সৈয়দ আলী আজম জানান, তিনি বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদের আনারস প্রতীকে ভোট চেয়ে রামদিয়া ব্রীজ ঘাট এলাকা থেকে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলাম।
পথে দক্ষিণবাড়ি জহুরের বাড়ির সামনে পৌঁছালে মোটর সাইকেল প্রার্থী এহসানুল হাকিম সাধনের মোটরসাইকেল প্রতীকের সমর্থক নবাবপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জীবন ও তার সহযোগী মনিরসহ ৩ জন পেছন থেকে মোটরসাইকেলযোগে এসে আমার মাথায় হকিস্টিক দিয়ে আঘাত করে।
এতে আমার মাথার পেছনে ও ডান চোখের নিচে কেটে রক্তাক্ত জখম হয়। এসময় আমার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে মোটর সাইকেল প্রার্থী এহসানুল হাকিম সাধনের পোষা মাস্তান বাহিনী মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।
এর আগেও ‘আবুল কালাম আজাদের নির্বাচন করায় ছাত্রলীগের সভাপতি জীবন আমাকে হত্যার হুমকি দেয়। এরই অংশ হিসেবে আমাকে মেরে জখম করে।

আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও বালিয়াকান্দি উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কালাম আজাদ জানান, গতকাল বৃহস্পতিবার ‘বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত আলী আজম নির্বাচনী প্রচারণার সময় আমার সাথেই ছিল।

প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এহসানুল হাকিম সাধনের সন্ত্রাসী বাহিনী আলী আজমের ওপর অতর্কিত সন্ত্রাসী হামলা চালায়। সুষ্ঠু নির্বাচনের পরিবেশকে বিনষ্ট ও অস্থিতিশীল করতে গত আটদিন আগে তারা আমার কর্মীদের ওপর হামলা চালিয়েছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, আমরা খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়েছি। হাসপাতালে রোগীর সাথে কথা বলেছি,তার অবস্থা জেনেছি। এই ঘটনায় এখনো কোন অভিযোগ পাইনী। আমাদের পক্ষ থেকে যা যা করার দরকার তা আমরা করবো। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

বালিয়াকান্দি উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয় এবং কেউ যেন এ নির্বাচনকে সন্ত্রাসীবাহিনী দ্বারা প্রভাবিত করতে না পারে সেদিক থেকে উেজেলা প্রশাসন,নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসন তৎপর রয়েছেন।যেকোন ধরনের অপ্রিতিকর ঘটনা ও নির্বাচনকে বাঁধাগ্রস্থ্য না করতে পারে সেদিকে সজাগ রয়েছে প্রশাসন।

রাজবাড়ীতে ভোট চেয়ে বাড়ি ফেরার পথে আনারস প্রতিকের সমর্থক আলী আজমকে জখম করলেন প্রতিপক্ষ

আপডেট সময় : ০৩:২৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪