ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

রাজবাড়ীতে ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান, এক লাখ টাকা জরিমানা

রাজবাড়ী প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:৪৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ ১৩০ বার পঠিত

Oplus_131072

রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর কাচারি পাড়া এলাকায় অবৈধভাবে স্থাপিত এক গুড় তৈরির কারখানায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২৫ জুন) সকাল ১১টা থেকে বিকেল পৌনে ৪টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে গুড় কারখানার মালিক সুরুজ প্রামানিককে ভেজাল ও অস্বাস্থ্যকর পণ্য উৎপাদনের দায়ে জরিমানা করা হয়। একইসঙ্গে কারখানাটির সকল পণ্য ধ্বংস করে দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান।

তিনি বলেন, “অস্বাস্থ্যকর পরিবেশে গুড় উৎপাদন ও সংরক্ষণ, ভোক্তাদের প্রতিশ্রুত মান অনুযায়ী পণ্য না দেওয়া এবং অনুমোদনহীনভাবে খাদ্যপণ্য বিক্রয়ের দায়ে জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে।”

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কারখানাটিতে গুড়ে চিনি, পাউডার, ময়দা মিশিয়ে ভেজাল পণ্য তৈরি করা হচ্ছিল। দুর্গন্ধে আশপাশের পরিবেশও হয়ে পড়ে অসহনীয়।

অভিযানে সহায়তা করেন জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামাণিক, পুলিশ লাইন্সের এএসআই মো. আরিফ হোসেন, পাংশা উপজেলা প্রশাসন ও জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্যরা।

অভিযানে জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ এবং সংশ্লিষ্টদের সতর্কও করা হয়।

রাজবাড়ীতে ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান, এক লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ০৪:৪৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫