ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

রাজবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

গোয়ালন্দ ( রাজবাড়ী) প্রতিনিধি :
  • আপডেট সময় : ০৬:৪১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬ ৫৩ বার পঠিত

সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজবাড়ী সড়ক বিভাগ, সড়ক ও জনপথ অধিদপ্তর এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যৌথ আয়োজনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) দুপুরে দৌলতদিয়া-ফরিদপুর মহাসড়কের গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় মহাসড়কের ডিভাইডারে দৃষ্টি নন্দন সোনালু গাছের চারা রোপনের মধ্যদিয়ে এ কর্মসূচীর উদ্বোধন করেন রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার।
সড়ক ও জনপথ বিভাগ জানায়, এন-৭ প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে আগামী এক বছরে জেলাজুড়ে ২ হাজার গাছ রোপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কুমারেশ বিশ্বাস, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুনতাসির হাসান খান, সড়ক ও জনপথ বিবাগের উপবিভাগীয় প্রকৌশলী শিশির কুমার বড়াল প্রমুখ।

রাজবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

আপডেট সময় : ০৬:৪১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬