ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

রাজবাড়ীতে বিষাক্ত সাপের কামড়ে এক কিশোরের মৃত্যু

মোঃ আজমল হোসেন- বালিয়াকান্দি( রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৯:০৫:২৬ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫ ১৪৪ বার পঠিত

রাজবাড়ীর বালিয়াকান্দির উপজেলার জঙ্গল ইউনিয়নের বহলাকুন্ডু গ্রামে সাপের কামড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।
মৃত কিশোরের নাম আদিত্য শীল (১৫)। তিনি ওই গ্রামের বিবেক শীলের ছেলে। ঘটনাটি ঘটে দিবাগত রাত আনুমানিক ১টার দিকে।

পারিবারিক সূত্রে জানা যায়, রাতের বেলা হঠাৎ সাপ কামড়ালে তাকে স্থানীয়ভাবে চিকিৎসার চেষ্টা করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যুবরণ করেন আদিত্য।
স্থানীয়দের দাবি, এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে বর্ষার সময় সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় গ্রামে সতর্কতা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, সাপের কামড়ের সঙ্গে সঙ্গে স্থানীয় ঝাড়ফুঁক নয়, দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া জরুরি। এতে অনেক প্রাণ রক্ষা সম্ভব।

রাজবাড়ীতে বিষাক্ত সাপের কামড়ে এক কিশোরের মৃত্যু

আপডেট সময় : ০৯:০৫:২৬ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫