ঢাকা ০৯:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

রাজবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

রাজবাড়ী প্রতিনিধি :
  • আপডেট সময় : ০৮:৩০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ ১২৩ বার পঠিত

“স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ” এই প্রতিপাদ্যে রাজবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের আম্রকানন থেকে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সিদ্ধার্থ ভৌমিকের নেতৃত্বে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ের আম্রকানন সামনে এসে শেষ হয়।
র‌্যালি শেষে র‌্যালিতে অংশ নেওয়া শিশু শিক্ষার্থীদের সঠিক নিয়মে হাত ধোয়ার পদ্ধতি শেখানো হয়।

এরপর সেখানেই ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সিদ্ধার্থ ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। সভায় বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহীম টিটন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব প্রমূখ।

স্বাগত বক্তব্য রাখেন, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবু জাকারিয়া। এছাড়াও এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ সময় সঠিক নিয়মে হাত ধোয়ার পদ্ধতিসহ হাত ধোয়ার সুফল সম্পর্কে শিশু শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন বক্তারা।

ট্যাগস :

রাজবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

আপডেট সময় : ০৮:৩০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪