ঢাকা ০৬:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

রাজবাড়ীতে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

রাজবাড়ী প্রতিনিধি :
  • আপডেট সময় : ০৮:৪১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ ২৯৮ বার পঠিত

“হাতে দেখলে সাদাছড়ি, এগিয়ে এসে সহায়তা করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আম্রকানন এলাকা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আম্রকানন এলাকায় শেষ হয়।

র‌্যালির পরে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সিদ্ধার্থ ভৌমিকের সভাপতিত্বে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. ইব্রাহিম টিটোন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজিব, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়্যাত মো. ফেরদৌস, রাসের নির্বাহী পরিচালক লুৎফর রহমান লাবু, এ্যাসেডের নির্বাহী পরিচালক শাজাহান সিদ্দিকী এবং দৃষ্টি প্রতিবন্ধী আজগর আলী ও স্বাগত বক্তব্য রাখেন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডাঃ নাসির উদ্দিন।

সভায় বক্তারা দৃষ্টি প্রতিবন্ধীদের চলাচলে সাদা ছড়ির গুরুত্ব তুলে ধরেন এবং তাদের সহায়তায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। তারা বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপেরও প্রশংসা করেন, যা দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা সৃষ্টি করেছে।
আলোচনা সভা শেষে জেলার ৬ জন দৃষ্টি প্রতিবন্ধীর মধ্যে স্মার্ট সাদাছড়ি বিতরণ করা হয়।

ট্যাগস :

রাজবাড়ীতে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

আপডেট সময় : ০৮:৪১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪