রাজবাড়ীতে নদী ভাঙনে ক্ষতিগ্রস্থ ও অসুস্থ্য রেগীদের চিকিৎসায় ১৫৮ জনকে আর্থিক সহায়তার চেক বিতরণ
- আপডেট সময় : ০৩:০৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩ ১৬২ বার পঠিত

রাজবাড়ীতে নদী ভাঙনে ক্ষতিগ্রস্থ ও অসুস্থ্য রেগীদের চিকিৎসায় ১৫৮ জনকে আর্থিক সহায়তার চেক বিতরণ।
রাজবাড়ীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চিকিৎসা সহায়তা,সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা এবং জাতীয় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল হতে অনুদানের চেক বিতরন করা হয়েছে।

বুধবার (২০ সেপ্টম্বর) সকালে রাজবাড়ী সদর উপজেলার পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ১৫৮ জনকে এ সহায়তা প্রদান করা হয়।
রাজবাড়ী সদর উপজেলার নির্বাহী অফিসার সারমীন ইয়াছমীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান ও চেক বিতরণ করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজবাড়ী সহকারী কমিশনার ভূমি হুমায়রা সুলতানা ,রাজবাড়ী সদর উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল,বীর মুক্তিযোদ্ধা এসএম নওয়াব আলী,শহীদ ওহাবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর মোহাম্মদ ভুইয়া,রাজবাড়ী সদর উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা খায়ের উদ্দিন আহম্মে,কৃষি সম্প্রসারন কর্মকর্তা জনি খান প্রমূখ।
এসময় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে চিকিৎসা সহায়তা হিসেবে ৪৫ জনকে ২১ লাখ ৫০ হাজার টাকা, সমাজকল্যান মন্ত্রনালয়ের নদী ভাঙন ৮০ জনকে ২ লাখ ৪০ হাজার ও সংসদ সদস্যের এচ্ছিক তহবিল হতে ৩৩ জনকে ১লাখ ২৫ হাজার টাকা চেক তুলে দেয়া হয়।



















