ঢাকা ০৯:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

রাজবাড়ীতে ট্রেন আটকে ছাত্রদলের বিক্ষোভ

কামাল হোসেন- রাজবাড়ী:
  • আপডেট সময় : ০৮:৪৩:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪ ৮৭ বার পঠিত

সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল এবং রাজবাড়ী স্টেশন হয়ে চলাচলের দাবিতে ট্রেন আটকে রেলপথে দাঁড়িয়ে বিক্ষোভ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

রোববার (০৩ নভেম্বর) সকালে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘মধুমতি এক্সপ্রেস’ ও ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেন রাজবাড়ী রেলস্টেশনে আটকে রেখে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা।

এ সময় জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল নিয়ে পুরো রেলস্টেশন এলাকা প্রদক্ষিণ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

‘মধুমতি এক্সপ্রেস’ ৩৫ মিনিট ও ‘সুন্দরবন এক্সপ্রেস’ ২০ মিনিট আটকে রাখার পর বিক্ষোভকারীরা রেললাইন থেকে সরে গেলে বেলা ১২ টায় ট্রেন দুটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বরে রাজবাড়ী ওপর দিয়ে বেনাপোল ও সুন্দরবন এক্সপ্রেস নামে দুটি ট্রেন চলাচল শুরু করে। এতে অল্প সময়ে ঢাকায় যাওয়া-আসার সুযোগ হয় রাজবাড়ীসহ আশেপাশের কয়েক জেলার মানুষের।

ট্যাগস :

রাজবাড়ীতে ট্রেন আটকে ছাত্রদলের বিক্ষোভ

আপডেট সময় : ০৮:৪৩:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪