ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে জুট মিল শ্রমিক নিহত,আহত ২

রাজবাড়ী প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৫০:০৯ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫ ১০২ বার পঠিত

রাজবাড়ীতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আল আমিন সরদার (২২) নামে এক জুট মিল শ্রমিক নিহত হয়েছেন।

বুধবার (১৪ মে)দুপুরে রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কের আহলাদিপুর রাজবাড়ী জুট মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও দুই শ্রমিক আহত হয়েছেন।

নিহত আল আমিন সদর উপজেলার মুলঘর ইউনিয়নের ভগিরথপুর গ্রামের সামাদ সরদারের ছেলে। আহতরা হলেন একই ইউনিয়নের বিল নয়াবাদ গ্রামের শিমুল প্রামানিক (১৮)ও নাসির শেখের ছেলে ইয়াছিন শেখ (২০)। তারা রাজবাড়ী জুট মিলে একসঙ্গে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়,তিনজন শ্রমিক একটি মোটরসাইকেলে করে আলাদিপুর বাজারের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন। অন্য দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি ফেলে রেখে চালক পালিয়ে যায়।

আহলাদিপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শামীম শেখ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে জুট মিল শ্রমিক নিহত,আহত ২

আপডেট সময় : ১০:৫০:০৯ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫