সংবাদ শিরোনাম ::
রাজবাড়ীতে জুয়া খেলার আসর হতে জুয়াড় সামগ্রীসহ আটক-৬
মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
- আপডেট সময় : ১০:১৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩ ২২০ বার পঠিত
রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নে জুয়া খেলার আসর হতে ৬ জুয়াড়ীকে জুয়া খেলার সামগ্রীসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
গ্রেপ্তারকৃতরা হলেন, রাজবাড়ী সদর উপজেলার চর আন্ধার মানিক এলাকার মৃত আরশাদ আলীর ছেলে মো. শহিদুল ইসলাম (৫০), শ্রী জিতেন্দ্রনাথ মন্ডল এর ছেলে শ্রী সুজন মন্ডল (৪৩), আবুল শেখের ছেলে মো. টিটুল শেখ (৩৯), নবগ্রামের আরশাদ সরদারের ছেলে মো জুয়েল সরদার (৩৭), কাচরন্দ এলাকার পান্না সরদারের ছেলে আশিক সরদার (২০) ও আলিম সরদার(২০)।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানাযায়, গত বুধবার (২৯ মার্চ) দিবাগত রাত পৌনে ১০ টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের এসআই জাহাঙ্গীর মাতুব্বর, এসআই মোহাম্মদ মোজাম্মেল হক, এএসআই শেখ রাজীব হোসেন, এএসআই মো. আশরাফ আলী, সঙ্গীয় ফোর্সসহ রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের মধুরদিয়া এলাকার বাগচি বাড়ি মাঠে নচির মেলার ভিতর হতে তাদেরকে জুয়াড় আসর হতে জুয়া খেলার সামগ্রীসহ হাতেনাতে গ্রেপ্তার করেন।
বৃহস্পতিবার (৩০ মার্চ) রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।


















