ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

রাজবাড়ীতে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষনার দাবিতে গণতন্ত্র অভিযাত্রা

রাজবাড়ী প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:২৯:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫ ৭০ বার পঠিত

রাজবাড়ীতে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষনা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা, জানমালের নিরাপত্তা প্রদান, চাঁদাবাজি-দখলদারিত্ব-দুর্নীতি বন্ধকরা সহ কয়েক দফা দাবিতে গণতন্ত্র অভিযাত্রা করেছে জেলা কমিউনিস্ট পার্টি।

সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে জেলা কমিউনিস্ট পার্টির উদ্যোগে এই অভিযাত্রা অনুষ্ঠিত হয়।
গণতন্ত্র অভিযাত্রা উপলক্ষে শহরের আজাদী ময়দান সংলগ্ন জেলা উদীচী কার্যালয়ের সামনে হতে একটি লাল পতাকার মিছিল বের করা হয়।মিছিলটি ১নং রেলগেইট, স্টেশনরোড, কলেজরোড হয়ে আবার একই স্থানে শেষ হয়। এর মাঝে রেলগেইট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক চত্ত¡র ও রেল স্টেশন চত্ত¡রে পথাসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আব্দুস সামাদ মিয়ার সভাপতিত্বে বক্তব্য দেন জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি কমরেড আবুল কালাম,জেলা কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম মো.মোস্তফা, কমিউনিস্ট পার্টি সদর উপজেলা কমিটির সভাপতি ধীরেন্দ্র নাথ দাস, জেলা কৃষক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মন্ডল, গোয়ালন্দ উপজেলা কমিউনিস্ট পার্টির শাখা সম্পাদক মজিবর রহমান, সদর উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক আব্দুল হালিম।

এসময় বক্তার বলেন, দেশে এক প্রকার নৈরাজ্য সৃষ্টি হয়েছে। প্রতিদিন বাজারে নিত্যপণ্যের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে। অযৌক্তিভাবে বিভিন্ন পণ্যের ভ্যাট বৃদ্ধি করা হয়েছে। শ্রমিক শ্রেণীর খেটে খাওয়া কম আয়ের মানুষ আজ তার খাওয়া কমিয়ে দিয়েছে। কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। শ্রমিকরা তাদের কাজ হারিয়ে বেকার হচ্ছে। বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট তৈরি করা হয়েছে। আইনশৃঙ্খলার পরিস্থিতি নড়বরে অবস্থায় রয়েছে। প্রতিদিনই চুরি ছিনতাই বাড়ছে। সারাদেশে একটি রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। দ্রুত এর সমাধান করা দরকার। আর এজন্য দরকার একটি নির্বাচন। অবিলম্বে সুনির্দিষ্ট নির্বাচনের তারিখ ঘোষনার দাবি জানান তারা।

ট্যাগস :

রাজবাড়ীতে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষনার দাবিতে গণতন্ত্র অভিযাত্রা

আপডেট সময় : ০৯:২৯:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫