রাজবাড়ীতে জাটকা সংরক্ষন সপ্তাহ উদ্বোধন – র্র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:২৩:১২ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪ ৩৭২ বার পঠিত

” ইলিশ হলো মাছের রাজা- জাটকা ধরলে হবে সাজা” এই স্লোগানে রাজবাড়ীতে জাটকা সংরক্ষন সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে দশটায় উড়াকান্দা রিসোর্টে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত রাজবাড়ী সদর উপজেলা টাস্ক ফোর্স কমিটির আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে র্র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল আলম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জাটকা সপ্তাহের উদ্বোধন করেন রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান।
জাটকা সপ্তাহের র্্যালি ও আলোচনা সভায় বক্তৃতা করেন,অতিরিক্ত জেলা প্রশাসক মো. রেজাউল করিম, জেলা মৎস্য কর্মকর্তা মো. মশিউর রহমান,সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তফা রাজিব,সদর উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল,বরাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী সামসুদ্দিন।
১১ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত জাটকা সপ্তাহ চলবে।
১ নভেম্বর থেকে ৩০ জুন মাস পর্যন্ত ৮ মাস নদীতে জাটকা ধরা, পরিবহন,ক্রয় বিক্রয় নিষিদ্ধ।১০ ইঞ্চির নিচে ছোট ইলিশ গুলো জাটকা বলে বিবেচিত।



















