ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

রাজবাড়ীতে খালেদা জিয়ার মাগফেরাত কামনায় স্মরণ সভা অনুষ্ঠিত

রাজবাড়ী প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:০৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ ৬৯ বার পঠিত

রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুরে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৩টার দিকে খানখানাপুর ইউনিয়ন মহিলা দলের আয়োজনে খানখানাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

খানখানাপুর ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী সাবিহা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি কুমকুম নজরুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সহ-সভাপতি ফারজানা ইয়াসমিন ডেইজি, সাধারণ সম্পাদক ইয়াসমিন আক্তার পিয়া এবং সাংগঠনিক সম্পাদক মোছা. রাজিয়া বেগম।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব কেএম সবুর শাহীন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এ্যাড. নেকবর হোসেন মনি, খানখানাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. লুৎফর রহমান বাবু, সিনিয়র সহ-সভাপতি মো. জাহিদ মেম্বার, সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া মো. আলমগীর ফারুক মিঠু, সাংগঠনিক সম্পাদক আ. জব্বার মেম্বারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতাকর্মীরা।

স্মরণ সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদান এবং দেশের জন্য তার ত্যাগের কথা স্মরণ করেন। বক্তারা বলেন, খালেদা জিয়া এদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন ভূমিকা রেখেছেন। তার অবদান জাতি কখনো ভুলবে না। এ-সময় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত রাজবাড়ী-১ আসনের ধানের শীষের প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে ভোট দিয়ে নির্বাচিত করার আহবান জানান।

অনুষ্ঠানের শেষে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এ্যাড. নেকবর হোসেন মনি হয়।

রাজবাড়ীতে খালেদা জিয়ার মাগফেরাত কামনায় স্মরণ সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:০৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬