ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

রাজবাড়ীতে ওসি রদবদল: সদর ও গোয়ালন্দে নতুন দায়িত্ব

প্রতিদিনের খবর ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:৪৯:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬ ৮৮ বার পঠিত

Oplus_131072

রাজবাড়ী জেলার গুরুত্বপূর্ণ দুই থানা—সদর ও গোয়ালন্দ ঘাট থানায় অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করেছে জেলা পুলিশ প্রশাসন।
বুধবার (৮ এপ্রিল) রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোর্শেদ (বিপিএম-সেবা) স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
অফিস আদেশ অনুযায়ী, রাজবাড়ী সদর পুলিশ কোর্টে কর্মরত কোর্ট পুলিশ পরিদর্শক মো. সফিকুল ইসলামকে গোয়ালন্দ ঘাট থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে গোয়ালন্দ ঘাট থানার বর্তমান ওসি মো. মমিনুল ইসলামকে রাজবাড়ী সদর পুলিশ কোর্টের কোর্ট পুলিশ পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া, রাজবাড়ী সদর থানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এবং গোয়ালন্দ ঘাট থানার সাবেক ওসি (তদন্ত) উত্তম কুমার ঘোষকে রাজবাড়ী সদর থানার ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে সদর থানার বর্তমান ওসি খন্দকার জিয়াউর রহমানকে জেলা বিশেষ শাখা (ডিএসবি)-তে নিরস্ত্র পুলিশ পরিদর্শক হিসেবে পদায়ন করা হয়েছে।
পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, প্রশাসনিক কার্যক্রমে গতি বৃদ্ধি এবং জনসেবা আরও কার্যকর করতে এই রদবদল করা হয়েছে। নবনিযুক্ত কর্মকর্তাদের দ্রুত সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

রাজবাড়ীতে ওসি রদবদল: সদর ও গোয়ালন্দে নতুন দায়িত্ব

আপডেট সময় : ০৮:৪৯:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬