রাজবাড়ীতে আনারসের দুই সমর্থককে কুপিয়ে জখম
- আপডেট সময় : ১২:০২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪ ১৮০ বার পঠিত

রাজবাড়ীর বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থককে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোটরসাইকেল প্রতিকের সমর্থক এহসানুল হাকিম সাধনের সমর্থকদের বিরুদ্ধে।
আহত ওই যুবককে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।অপর আহত একজন নবাবপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড সদস্য আবু সাঈদ।পৃথক দুটি ঘটনায় তাদের কুপিয়ে আহত করে মোটর সাইকেল প্রতিকের সমর্থকদের।
সকাল ৯ টার দিকে উপজেলার নবাবপুর ইউনিয়নের চর দক্ষিণবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একটি হাতুড়িসহ নাহিদ নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ।
আহত ওই যুবকের নাম হাসান খান। সে উপজেলার নবাবপুর ইউনিয়নের চর দক্ষিণবাড়ি গ্রামের আক্কাস আলী খানের ছেলে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাতুড়িসহ নাহিদ নামে এক কিশোরকে আটক করেছে। হামলাকারীদের শনাক্তের কাজ চলছে বলেন, বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন।



















