ঢাকা ১০:০৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

রংপুর ৬ আসনে শিরীন শারমিনের কাছে জামানত হারালেন জাপার নুর আলম

শিল্পী আক্তার-রংপুর ব্যুরো:
  • আপডেট সময় : ১০:১৭:০৩ পূর্বাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪ ২১৪ বার পঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এ ফলাফলে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী বর্তমান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন। তিনি ১ লাখ ৮ হাজার ৬৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
জাতীয় সংসদ নির্বাচনের আসন, প্রার্থী, ফলাফল ও সব খবর এখানে।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী, আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম ট্রাক প্রতীকে পেয়েছেন ৩৬ হাজার ৮৩২ ভোট এবং জাতীয় পার্টির নুর আলম মিয়া পেয়েছেন ৯ হাজার ১৬ ভোট।
রোববার (৭ জানুয়ারি) রাতে এ আসনের রিটার্নিং কর্মকর্তা, রংপুরের জেলা প্রশাসক মোবাশ্বের হাসান তার কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন।

এ আসনে মোট ভোটার ছিলেন ৩ লাখ ২৯ হাজার ৭৫৪ জন। তাদের মধ্যে ভোট দিয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৪২৪ জন। এরমধ্যে বৈধ ভোট ১ লাখ ৫৫ হাজার ৬৩৬।
নিয়ম অনুযায়ী মোট বৈধ ভোটের আট ভাগের এক ভাগের কম ভোট পেলে জামানত বাজেয়াপ্ত হয়। সে অনুযায়ী জাতীয় পার্টির প্রার্থী নুর আলমসহ পাঁচজনের জামানত বাজেয়াপ্ত হয়েছে এ আসনে।
এর আগে সকাল ৮টায় শুরু হওয়া ভোট শেষ হয় বিকেল ৪টায়। এরপর শুরু হয় গণনা। ১১১টি ভোটকেন্দ্রের ৭১২টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ট্যাগস :

রংপুর ৬ আসনে শিরীন শারমিনের কাছে জামানত হারালেন জাপার নুর আলম

আপডেট সময় : ১০:১৭:০৩ পূর্বাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪