ঢাকা ০৬:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণাধীন ভবনে আগুন

শিল্পী আক্তার-রংপুর:
  • আপডেট সময় : ১১:১৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩ ১৭৫ বার পঠিত

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণাধীন ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রবিবার (২৩ জুলাই) নির্মানাধীন আইসোলেশন ওয়ার্ডের ৫ম তলার একটি কক্ষে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি কর্তৃপক্ষের।

রমেক হাসপাতালে কর্মরত মশিউর রহমান জানান, আগুন লাগার কথা শুনে তিনি সেই কক্ষে গিয়ে দেখতে পান সেখানকার বিদ্যুৎ লাইন সব ঠিক ছিল। সম্ভবত শ্রমিকদের কেউ সিগারেটের আগুন ভালো করে না নিভিয়ে ফেলে যায়। সেখান থেকেই আগুন সূত্রপাত হতে পারে। খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি। তবে কক্ষের ভিতরে রাখা লিফটের দরজাসহ প্লাস্টিক জাতীয় কিছু সামগ্রী পুড়ে গেছে।

রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার বাদশা মাসুদ আলম জানান, আগুন নেভাতে দুটি ইউনিট কাজ করেছে। সেখানে আগুন ছড়িয়ে পড়ার আগেই পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

এ বিষয়ে জানতে রমেক হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ ইউনুস আলীর সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে। তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।

ট্যাগস :

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণাধীন ভবনে আগুন

আপডেট সময় : ১১:১৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩