ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

রংপুর মেট্রো পুলিশের অভিযানে জুয়ার সরঞ্জামসহ গ্ৰেফতার ৫

শহীদুল ইসলাম শহীদ,রংপুর:
  • আপডেট সময় : ০৫:৪৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫ ১২০ বার পঠিত

রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর শহরে জুয়ার সরঞ্জাম ও নগত টাকাসহ ৫ জন জুয়াড়িকে আটক করেছে আরপিএমপি থানা পুলিশ।

পাঁচজনকেই মেট্রোপলিটন নন এফআইআর প্রসিকিউশন ধারায় মামলায় গ্ৰেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠায় পুলিশ।

গ্ৰেফতারকৃতরা হলো, উপজেলার হারাগাছ পৌর শহরের মেনাজবাজার বাঁশহাটির মোঃ সাদ্দাম (২৮), মিয়াপাড়ার মোঃ শফি (৪৮), মায়াবাজার বাঁধেরপাড়ের মোঃ ইব্রাহীম হোসেন ওরফে ইবরা (৫৮), ধুমেরকুটি ভেল্লাটারীর নুর মোহাম্মদ (৪৮) ও একই এলাকার মোঃ শাহজাহান (৫৩)।

রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নির্দেশনা ও তত্ত্বাবধানে এসআই আব্দুর রহমান ও শফিকুল ইসলামসহ পুলিশের টিম গতকাল বিকাল থেকে রাত পর্যন্ত পৃথক পৃথক অভিযান চালিয়ে হারাগাছ থানাধীন মায়াবাজার বাধেরপাড় এবং পোদ্দারপাড়া বাধেরপাড় এলাকা থেকে টাকার বিনিময়ে জুয়া খেলার সময় হাতে নাতে ৫ জন জুয়াড়িকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ১০২ টি তাস ও ১৪৯০ টাকা উদ্ধার করা হয়।

রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, আটক পাঁচজনকেই আজ সোমবার রংপুর মহানগরী পুলিশ আইনের ৯৩ ধারায় নন এফআইআর প্রসিকিউশন পৃথক দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরো বলেন, এলাকায় আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার পাশাপাশি মাদক ও জুয়া বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :

রংপুর মেট্রো পুলিশের অভিযানে জুয়ার সরঞ্জামসহ গ্ৰেফতার ৫

আপডেট সময় : ০৫:৪৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫