ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

রংপুর মেট্রোপলিটন পুলিশের চলমান ষষ্ঠ দিনের অভিযানে গ্রেফতার-৪৮

শিল্পী আক্তার-রংপুর:
  • আপডেট সময় : ০২:০৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩ ১৯৯ বার পঠিত

রংপুর নগরীর বিভিন্ন স্থানে পঞ্চম দিনে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক কারবারি, মাদক সেবী, দেশিয় অস্ত্র ধারী, জুয়াড়ি ওয়ারেন্ট মূলে অপরাধী সহ মোট ৪৮ জনকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। ৭ দিনের অভিযানেএ পর্যন্ত মোট গ্রেফতার-২৬৬।

সোমবার ১০ জুলাই সন্ধ্যা হতে ১১ জুলাই মধ্য রাত পর্যন্ত নগরীর মেডিক্যাল, কেল্লাবন্দ, আমাশু কুকরুল, সাতমাথা রেল বস্তি, শাপলা চত্তর, রবার্টসন গঞ্জ, আলম নগর , নুরপুর, মহাদেবপুর, গনেশপুর, বাবুপাড়া, রঘুবাজার, ফতেপুর, চায়নামোড়, এরশাদনগর, মাহিগঞ্জ বাজার সহ মহানগরী এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়।

মঙ্গলবার রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্মানিত পুলিশ কমিশনার এর সার্বিক দিক নির্দেশনায় সকল থানার একযোগে চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানে গত ৬ জুলাই ২১ (৭ জুলাই) ৫৫ (৮ জুলাই) ৪৫ এবং ৯ জুলাই ৫৬ জন, ১০ জুলাই ৪১ জনকে আটক করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। ৬ষ্ঠ দিন বুধবার মধ্য রাত পর্যন্ত পরিচালিত অভিযানে ওয়ারেন্ট সহ মোট ৪৮ জন মাদক কারবারি মাদক সেবী, জুয়াড়ি এবং কিশোর অপরাধীকে আটক করা হয়েছে।

আটকের সময় তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাজা, ৪৬ পিস ইয়াবা, ১০ গ্রাম হিরোইন এবং ১টি দেশিয় অস্ত্র দেশিয় অস্ত্র (চাইনিজ কুড়াল), মাদক সেবনের সরঞ্জামাদি ও জুয়া খেলার সামগ্রী উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় ২টি মাদক ও ১টি অস্ত্র মামলা, তাজহাট থানায় ১টি, মাহীগঞ্জ থানায় ১টি নিয়মিত মাদক মামলা ও ডিবি কর্তৃক ২টি নিয়মিত মাদক মামলা রুজু সহ অন্যান্য আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ট্যাগস :

রংপুর মেট্রোপলিটন পুলিশের চলমান ষষ্ঠ দিনের অভিযানে গ্রেফতার-৪৮

আপডেট সময় : ০২:০৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩