ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

রংপুর মহানগরে বেড়েছে ফেক আইডির মাধ্যমে অপপ্রচার,টার্গেটে রাজনৈতিক ব্যক্তিরা

মেজবাহ মুহিব তাহসিন- রংপুর:
  • আপডেট সময় : ০৭:৫৭:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ ৩২৮ বার পঠিত

রংপুর মহানগরে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেক আইডির মাধ্যমে অপপ্রচার আশঙ্কাজনকভাবে বেড়েছে। বিশেষ করে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে চালানো হচ্ছে মিথ্যাচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অপচেষ্টা।

অধিকাংশ ক্ষেত্রে নগরীর মাহিগঞ্জ এলাকার রাজনৈতিক ব্যক্তিদের নিয়েই এসব অপপ্রচারের প্রবণতা সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে। রাজনৈতিক প্রভাবশালী নেতাদের ব্যক্তিগত ও পারিবারিক ইমেজ ক্ষুণ্ণ করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে চালানো হচ্ছে কুৎসিত প্রচার।

সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, রংপুর মহানগরের সদস্য সচিব নূর হাসান সুমনের নামে “সত্যের জয়” নামক একটি ফেসবুক আইডি থেকে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচারের তীব্র প্রতিবাদ জানিয়েছেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ইমরান হোসেন।

তিনি বলেন, “নূর হাসান সুমনের নামে মিথ্যা, বানোয়াট ও ভুয়া তথ্য প্রচার বন্ধ করতে হবে, না হলে দেশের প্রচলিত আইসিটি আইন অনুযায়ী ফেসবুক আইডির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তবে “সত্যের জয়”-এর বাইরেও আরও কিছু ফেক আইডির কার্যক্রম সম্প্রতি জনসচেতন মহলের নজরে এসেছে। “ইয়াহিয়া খান” এবং “ইগলের চোখ” নামের দুটি ফেসবুক আইডি নিয়মিতভাবে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত পোস্ট ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এসব আইডি থেকে ছড়ানো তথ্যগুলোতে রয়েছে তথ্য বিকৃতি, ব্যক্তিগত আক্রমণ এবং রাজনৈতিক বিভাজন তৈরি করার দুরভিসন্ধি।

স্থানীয় পর্যবেক্ষকদের মতে, এসব ফেক আইডির পেছনে একটি সংগঠিত চক্র সক্রিয় রয়েছে, যারা নগরীর রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করতে সক্রিয়ভাবে কাজ করছে। সাইবার নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে দ্রুত সময়ের মধ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সচেতন মহল।

ট্যাগস :

রংপুর মহানগরে বেড়েছে ফেক আইডির মাধ্যমে অপপ্রচার,টার্গেটে রাজনৈতিক ব্যক্তিরা

আপডেট সময় : ০৭:৫৭:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫