ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

রংপুর বিভাগে শ্রেষ্ঠ সিভিল সার্জন কুড়িগ্রামের ডা. মঞ্জুর-এ মোর্শেদ

রফিকুল ইসলাম রনজু-কুড়িগ্রাম:
  • আপডেট সময় : ০৯:১৭:১২ পূর্বাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩ ৩৩৮ বার পঠিত

কুড়িগ্রাম জেলায় প্রায় চার শতাধিক চরাঞ্চল রয়েছে। এসব চরাঞ্চলের পিছিয়ে পড়া মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়াসহ বিভিন্ন কাজে বিশেষ অবদান রাখায়, রংপুর বিভাগের মধ্যে শ্রেষ্ঠ সিভিল সার্জন নির্বাচিত হয়েছেন ডা. মঞ্জুর-এ মোর্শেদ।

রবিবার (৩ ডিসেম্বর) রংপুর স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভায় কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ মোর্শেদ এর নাম ঘোষণা করেন বিভাগের পরিচালক ডা. মোঃ এবিএম আবু হানিফ। এ সময় তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

জানা গেছে, গত একমাসে রংপুর বিভাগের ৮টি জেলার স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কার্যক্রমের উপর বিবেচনা করে কুড়িগ্রাম স্বাস্থ্য বিভাগকে শ্রেষ্ঠ নির্বাচিত করা হয়। এসময় সভাকক্ষে ৮ জেলার সিভিল সার্জনগণ উপস্থিত ছিলেন।

কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ মোর্শেদ বলেন, এটা অবশ্যই আমার জন্য অনেক ভালো পাওয়া। এ সম্মাননা পাওয়াতে আমাদের কাজের স্পৃহা আরও বাড়বে পাশাপাশি আমার স্টাফরা উৎসাহিত হবে।ভবিষ্যতে আরও ভালোভাবে আমাদের স্বাস্থ্য বিভাগের যে দায়িত্ব আছে আমরা তা পালন করব বলে তিনি জানান।

ট্যাগস :

রংপুর বিভাগে শ্রেষ্ঠ সিভিল সার্জন কুড়িগ্রামের ডা. মঞ্জুর-এ মোর্শেদ

আপডেট সময় : ০৯:১৭:১২ পূর্বাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩