ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

রংপুর পীরগঞ্জে ৯ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

আনোয়ার হোসেন- রংপুর (পীরগঞ্জ):
  • আপডেট সময় : ০৬:৫২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩ ৪৮৮ বার পঠিত

সংসদীয় আসন-২৪ রংপুর-৬ পীরগঞ্জ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করতে আ’লীগ, জাতীয় পার্টি, ন্যাশনাল পিপলস্ পার্টি, জাকের পার্টি, তৃণমূল বিএনপি, বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ কংগ্রেস ও ২ জন স্বতন্ত্র প্রার্থীসহ ৯ জনের মনোনয়ন দাখিল।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও সহকারি রিটানিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানাগেছে, মনোনয়ন দাখিলের শেষ দিন বৃহস্পতিবার কর্মী সমর্থকদের সাথে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটানিং কর্মকর্তার কার্যালয়ে আ’লীগের প্রার্থী হিসেবে জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি, জাতীয় পার্টির প্রার্থী নূরে আলম মিয়া যাদু, ন্যাশনাল পিপলস্ পার্টির প্রার্থী হুমায়ূন ইজাজ লেভিন, তৃণমূল বিএনপি’র ইকবাল হোসেন লিপ্ত, বাংলাদেশ কল্যাণ পার্টির জাকারিয়া হোসেন, বাংলাদেশ কংগ্রেসের মাহবুবুল আলম, স্বতন্ত্র প্রার্থী তাকিয়া জাহান চৌধুরী নিজ-নিজ মনোনয়ন পত্র দাখিল করেন। অপর দিকে জেলা প্রশাসক ও রিটানিং কর্মকতার কার্যালয় রংপুরে স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম ও জাকের পার্টির প্রার্থী বেদারুল ইসলাম মনোনয়ন পত্র জমাদেন। উল্লেখ্য ভিআইপি আসন হিসেবে পরিচিত এ আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩ বার ও সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদ ২ বার প্রতিদ্বন্দিতা করেছেন। পীরগঞ্জ উপজেলায় ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে ৩ লক্ষ ২৯ হাজার ৭’শ ৫৪ জন ভোটার ৭ জানুয়ারী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন । ২০০৮ সালে এখানে নৌকার হাল ধরে জয়ী হয়ে আ’লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনীতিতে নতুন মেরুকরণ ঘটিয়েছেন। এরপর ২০১৪ ও ২০১৮ সালে নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচনে ড. শিরীন শারমিন চৌধুরী বিজয়ী হয়ে জাতীয় সংসদের স্পীকার হিসেবে দায়িত্ব পালন করছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা ইকবাল হাসান ৯ জন প্রার্থীর মনোনয়ন দাখিলের বিষয়টি নিশ্চিত করে বলেন, রিটার্নিং কর্মকর্তার কার্যালয় রংপুরে ২ জন ও আমার কার্যালয়ে ৭ জনসহ মোট ৯ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা করেছেন।

রংপুর পীরগঞ্জে ৯ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

আপডেট সময় : ০৬:৫২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩