ঢাকা ০৬:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

রংপুরে ৭৬ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস

শিল্পী আক্তার-রংপুর:
  • আপডেট সময় : ০৬:১১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩ ১৮৭ বার পঠিত

মামলার নমুনা হিসেবে রংপুর কোর্টে জমা রাখা বিভিন্ন মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। ধ্বংসকৃত মাদকের আনুমানিক মুল্য ৭৬ লাখ টাকার বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সোমবার বিকেলে রংপুর কোর্ট ৮৩ টি মামলার নমুনা হিসেবে জমাকৃত এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের মালখানার দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক নারায়ণ চন্দ্র সরকার।

সূত্র জানায়, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২ হাসিনুর রহমান মিলন ও মালখানা দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট আবু হেনা সিদ্দিকীর উপস্থিতিতে ফেনসিডিল, গাঁজা, ইয়াবা, চোলাই মদ ও অবৈধ পলিথিন ধ্বংস করা হয়। ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে ৩ হাজার ৯২৫ বোতল ফেনসিডিল, ১৭ হাজার ৩৫২পিস ইয়াবা, ২৮ লিটার চোলাই মদ, ৩৭ কেজি গাঁজা এবং ১৭ বস্তা অবৈধ পলিথিন। ধ্বংস করা মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ৭৬ লক্ষ টাকা।

এছাড়াও রংপুর মেট্রোপলিটন ডিবি কর্তৃক ২০২২-২০২৩ পর্যন্ত আটক করা নকল ব্যান্ডরোল, বিড়ি ও গুল, ডিবি পুলিশের ইন্সপেক্টর সালেহ আহমেদের নেতৃত্বে পোড়ানো হয়।

মালখানার দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক নারায়ন চন্দ্র সরকার বলেন, প্রতিমাসেই মামলার নমুনা হিসেবে জমাকৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয়। এটি অব্যাহত রয়েছে।

ট্যাগস :

রংপুরে ৭৬ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস

আপডেট সময় : ০৬:১১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩