ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

রংপুরে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের উপর হামলা, আহত ১০

শিল্পী আক্তার- রংপুর ব্যুরো:
  • আপডেট সময় : ১০:২০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩ ৩৫৬ বার পঠিত

রংপুরের মিঠাপুকুরে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর নৌকা মার্কার সমর্থকরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার জায়গীরহাট বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ট্রাক মার্কার সমর্থকরা জায়গীর বাসস্ট্যান্ডে গিয়ে প্রতিবাদ সমাবেশ ও ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। পরে ট্রাক ও নৌকার সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পীরগঞ্জের জনসভায় আগমনকে কেন্দ্র করে ট্রাক মার্কার প্রার্থী জাকির হোসেন সরকারের সমর্থকরা উপজেলা শঠিবাড়ী বন্দরে একত্রিত হন। সেখানে হাজার হাজার নেতাকর্মী প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। অনুষ্ঠার শেষে জায়গীর ও রাণীপুকুর এলাকার ট্রাক মার্কার সমর্থকরা একটি অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন। এসময় জায়গীর বাসস্ট্যান্ডে নৌকা মার্কার সমর্থকরা ট্রাক মার্কার সমর্থকদের ওপর হামলা চালায়। এতে অন্তত ১০ জন আহত হন।
খবর পেয়ে ট্রাক মার্কার সমর্থকরা জায়গীর বাসস্ট্যান্ডে এসে প্রতিবাদ ও ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। পরে পুলিশের আশ্বাসে তারা মহাসড়ক থেকে সরে যান। এর কিছুক্ষণ পর নৌকার সমর্থকরা লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে ট্রাক মার্কার সমর্থকদের ওপর ফের হামলা চালানোর চেষ্টা করেন। এসময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে।

হামলায় আহত সাইদুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে আমরা বাড়ি ফিরছিলাম। জায়গীর বাসস্ট্যান্ডে আসামাত্র নৌকা মার্কার কিছু সমর্থক আমাদের ওপর হামলা চালায়। এসময় আমাদের বেধড়ক মারধর করে তারা।’
ট্রাক মার্কার প্রার্থী জাকির হোসেন সরকার বলেন, ‘আমার সমর্থকরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় নৌকার সমর্থকরা তাদের ওপর হামলা চালিয়েছেন। আমরা ঘটনাস্থলে এসে এর প্রতিবাদ করেছি।’

এ বিষয়ে নৌকার প্রার্থী রাশেক রহমানের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

রংপুরে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের উপর হামলা, আহত ১০

আপডেট সময় : ১০:২০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩