সংবাদ শিরোনাম ::
রংপুরে শিশু পুনর্বাসন কেন্দ্র থেকে নিখোঁজ দুই কিশোরী: উদ্ধারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম
শিল্পী আক্তার,রংপুর ব্যুরো:
- আপডেট সময় : ০৯:৫১:৩৪ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫ ৯৬ বার পঠিত

রংপুর সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র থেকে নিখোঁজ দুই কিশোরী নিতু ও আশার সন্ধান মেলেনি ৯ দিনেও। শনিবার (২১ জুন) রংপুর প্রেসক্লাব চত্বরে সচেতন নাগরিক সমাজ মানববন্ধন করে দ্রুত উদ্ধারের দাবি জানায়।
বক্তারা বলেন, উদ্ধার হওয়া কিশোরীরা সাংবাদিকদের কাছে পুনর্বাসন কেন্দ্রে শারীরিক, মানসিক ও যৌন নির্যাতনের অভিযোগ তুলে ধরেছিল। পরে আবারো তাদের আদালতের মাধ্যমে সেখানে পাঠানো হয়, যা উদ্বেগজনক।
সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক অনিল চন্দ্র বর্ম্মনের নানা অনিয়ম ও দম্ভের অভিযোগ তুলে বক্তারা তার অপসারণ ও শাস্তি দাবি করেন।
এদিকে কোতোয়ালি থানার ওসি জানান, চার কিশোরীর মধ্যে দুইজনকে উদ্ধার করা হয়েছে, বাকি দুজনকে উদ্ধারে অভিযান চলছে। অনিল চন্দ্র বর্ম্মনকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি।




















