রংপুরে শহীদ স্মরণে ‘বৈষম্য’ প্রশ্ন তুললেন আয়ান আহসান
- আপডেট সময় : ০১:০০:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫ ৭৬৫ বার পঠিত

“জুলাই চলে আসলো! বৈষম্য বিরোধের মাস!” — এমন মন্তব্যের মাধ্যমে আলোড়ন তুলেছেন সম্মিলিত ছাত্র-জনতার প্লাটফর্ম এর সাধারণ সম্পাদক আয়ান আহসান
সোমবার ৩০ জুন রাত ১২ টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ঘূর্ণিঝড় তোলা পোস্টে আয়ান অভিযোগ করেন, “বৈষম্য বিরোধী প্রতিনিধি দল” কাল রংপুরে সফরে এলেও তাদের গন্তব্য শুধুই শহীদ আবু সাঈদের কবর—বাকি শহীদদের প্রতি অবহেলার অভিযোগ করেন তিনি।
আয়ান তার পোস্টে প্রশ্ন তোলেন—
“তাহলে শহীদ সোহাগ শহীদ নাহ্? শহীদ নাহ্ ১৯ই জুলাইয়ের সিংহ শহীদ তাহির ভাই, সাজ্জাদ ভাইরা? শহীদ নাহ্ ১৮ই জুলাইয়ের বীর শহীদ মানিক মিয়া? শহীদ নাহ্ শহীদ সাংবাদিক প্রিয় ভাই?”
তিনি আরও কড়া ভাষায় বলেন,
“আবু সাঈদের কবর জিয়ারত কি আদৌ উদ্দেশ্য? নাকি এই শহীদের চেতনা, এই বিপ্লবের নামটাকেই এখন ব্যবসার পণ্য বানিয়ে ফেলা হয়েছে?”
আয়ান আহসানের এই মন্তব্যের পর রংপুর ও সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া। অনেকে তার প্রশ্নকে সাহসী বলে প্রশংসা করছেন, আবার কেউ কেউ এই বক্তব্যকে “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” বলেও আখ্যা দিচ্ছেন।
তিনি তার পোস্টের শেষভাগে সতর্ক করে লিখেছেন,
“মনে রাখুন—যদি শহীদদের মর্যাদা বেছে বেছে দেওয়া হয়, তবে আপনাদের মুখোশও খুব শিগগিরই খুলে যাবে। রক্তের ঋণ কখনো মাফ হয় না।”
এই পোস্ট ঘিরে আগামীকাল রংপুর সফররত বৈষম্য বিরোধী দলের কর্মসূচিকে ঘিরে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।




















