ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

রংপুরে রাস্তায় কুড়িয়ে পাওয়া মেয়েকে নিজ কন্যার অধিকার দিল মাজেদা

শিল্পী আক্তার -রংপুর
  • আপডেট সময় : ১১:১০:২৬ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩ ২১০ বার পঠিত

মরহুম বীর মুক্তিযোদ্ধা মোবারক আলীর কন্যা মাজেদা বেগম পিংকী ৩ বছর বয়সের অজ্ঞাত পরিচয়ের এক কন্যা সন্তানকে রাস্তায় কুড়িয়ে পেয়ে দীর্ঘদিন ধরে নিজ কন্যার মত লালন পালন করে ১২ বছর বয়সে ১৭ আগস্ট ২০২৩ এফিডেভিটের মাধ্যমে নিজ কন্যার অধিকার দিলেন।

মাজেদা বেগম পিংকী (৪১), জাতীয় পরিচয়পত্র নং-১৯৩৮৩৫৬৪৩১, গ্রাম-খোর্দ্দ তামপাট, থানা-তাজহাট মেট্রোপলিটন, রংপুর সিটি কর্পোরেশন, রংপুর, পেশা-গৃহিণী, ধর্ম-ইসলাম, জাতীয়তা-বাংলাদেশী। তিনি তার এফিডেভিটে অঙ্গীকার করেছেন-মোছা: শ্রাবনী আকতারকে ৩ বছর বয়সে রাস্তায় একা পেয়ে নিজ বাড়ি নিয়ে এসে অনেক খোঁজাখুঁজি করে আপন জনের কোন খোঁজ না পেয়ে নিজ সন্তানের ন্যায় লালন পালন করে আসছি। বর্তমানে কন্যা সন্তানটির বয়স ১২ বছর। মাজেদা বেগমের কোন ছেলে নেই, তার ওরসে দুটি কন্যা সন্তান, বড় মেয়ে বিয়ে দিয়েছেন, তার কাছে ছোট মেয়ে ও পালিত মেয়ে শ্রাবনী থাকে। তিনি পালিত মেয়েটিকে নিজ কন্যা হিসেবে মেনে নিয়ে তৃতীয় কন্যার স্থলে অভিসিক্ত করে এফিডেভিটের মাধ্যমে অঙ্গাকারাবদ্ধ হয়েছেন। মেয়েটি সাবালিকা না হওয়া পর্যন্ত তার লেখাপড়া, লালন পালনসহ সার্বিক দায়িত্ব পালন করবেন। পাশাপাশি মেয়েকে নিজ কন্যার মতো পাত্রস্থ করবেন এবং তার স্থাবর, অস্থাবর সম্পত্তির হিস্যা তিনভাগে ভাগ করে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে নোটারী পাবলিক কার্যালয়, রংপুরের মাধ্যমে এফিডেভিট সম্পাদন করেন।

এ ব্যাপারে জনপ্রতিনিধি, তাজহাট থানা প্রশাসন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মেয়েটির ভবিষ্যৎ ও নিরাপত্তার জন্য মাজেদা বেগম পিংকী’র তত্ত্বাবধানে রাখার জোর সুপারিশ করেন।

ট্যাগস :

রংপুরে রাস্তায় কুড়িয়ে পাওয়া মেয়েকে নিজ কন্যার অধিকার দিল মাজেদা

আপডেট সময় : ১১:১০:২৬ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩