সংবাদ শিরোনাম ::
রংপুরে বিএনপি ও ড্যাব এর সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত
মেজবাহ মুহিব তাহসিন- রংপুর:
- আপডেট সময় : ০২:৪৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪ ২৬২ বার পঠিত

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রংপুর মহানগর বিএনপি’র আয়োজনে ও রংপুর ড্যাব এর সহযোগিতায় মঙ্গলবার (১২ নভেম্বর) নগরীর রাধাকৃষ্ণপুর প্রাইমারী স্কুলে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় অনলাইনের মাধ্যমে যুক্ত হয়ে উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কর্মসূচির শুভ উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী।
এসময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট মাহফুজ উন নবী ডন, মহানগর যুবদলের আহবায়ক নুরুন্নবী চৌধুরী মিলন, মহানগর ড্যাব এর সভাপতি ডা: নিখিল চন্দ্র গুহ, মহানগর যুবদলের সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, সিনিয়র যুগ্ম আহবায়ক জহির আলম নয়ন, মহানগর স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাহবুব হোসেন সুমন সহ প্রমুখ।



















