ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

রংপুরে বাবা-মায়ের ওপর অভিমান করে কিশোরের আ-ত্ম-হ-ত্যা

মেজবাহ মুহিব তাহসিন-রংপুর:
  • আপডেট সময় : ০৯:০১:১৭ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫ ১১৭ বার পঠিত

বাবা-মায়ের ওপর অভিমান করে মোঃ আল আমিন (১৪) নামে এক কিশোর আত্মহত্যা করেছে। বুধবার  (১২ মার্চ) সকাল আনুমানিক ৮:৩০ থেকে ১০:০০ ঘটিকার মধ্যে রংপুর মহানগরের মাহিগঞ্জ থানাধীন দেওয়ানটুলি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে অভিমান করে আল আমিন বাড়ির বারান্দায় বাংলা টিনশেড খোলা ঘরের বাসের সাথে মায়ের ওড়না গলায় পেঁচিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে মাহিগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে।

এ বিষয়ে মাহিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আঃ কুদ্দুস বলেন, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে বিস্তারিত তদন্ত এবং ময়নাতদন্ত (পোস্টমর্টেম) রিপোর্টের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।”

নিহত আল আমিন দেওয়ানটুলি গ্রামের রিয়াজুল ইসলাম ও আলেয়া বেগমের ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ট্যাগস :

রংপুরে বাবা-মায়ের ওপর অভিমান করে কিশোরের আ-ত্ম-হ-ত্যা

আপডেট সময় : ০৯:০১:১৭ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫