ঢাকা ০১:১২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

রংপুরে ফেনসিডিল সহ মাদক ব্যাবসায়ী পাখি গ্রেফতার 

মেজবাহ মুহিব তাহসিন- রংপুর:
  • আপডেট সময় : ০৫:৩৬:২২ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪ ৪৪৭ বার পঠিত

প্রাইভেটকারে অভিনব কায়দায় ফেনসিডিল বহনকালে গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থেকে নারী মাদক কারবারি পাখিকে ৩৮৭ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেছে র‍্যাব-১৩। 

র‌্যাব-১৩’র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পুলিশ সুপার, সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সালমান নূর আলম জানান, র‍্যাবের চলমান মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় গত সোমবার ২৩ সেপ্টেম্বর রাত নয়টার দিকে র‍্যাব-১৩ সিপিসি -৩ রংপুর এর একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানাধীন ঝাউলার বাজারস্থ এলাকায় পাকা রাস্তার উপর একটি প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে ৩৮৭ বোতল ফেনসিডিল উদ্ধার সহ ১জন নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে। ধৃত মাদক কারবারি লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার অন্তর্ভুক্ত (বড়খাতা) পশ্চিম নারাডুবি গ্রামের রিপন ইসলামের স্ত্রী মোছাঃ মুক্তা আক্তার পাখি। গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানায় র‍্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।

ট্যাগস :

রংপুরে ফেনসিডিল সহ মাদক ব্যাবসায়ী পাখি গ্রেফতার 

আপডেট সময় : ০৫:৩৬:২২ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪