ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

রংপুরে তীব্র তাপদাহ, হিটস্ট্রোকে নিহত ১

প্রতিদিনের খবর ডেস্ক ::
  • আপডেট সময় : ০৮:৫১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪ ১৪৫ বার পঠিত

তীব্র তাপদাহে হিটস্ট্রোকে রংপুরে জাফর নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত জাফরের বাড়ি নগরীর হাসনাবাজার এলাকায়।

বৃহস্পতিবার (১৬ মে) নগরীর জাহাজ কোম্পানির মোড় ডাচ-বাংলা ব্যাংকের গেটে এ ঘটনা ঘটে। নিহত জাফরের ছেলে জুয়েল তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, তীব্র তাপদাহের মধ্যে একদিকে ঘন্টার পর ঘণ্টা লোডশেডিং তার ওপর প্রচণ্ড গরমে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন।

বৃহস্পতিবার রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। গরমের কারণে ফাঁকা হয়ে গিয়েছে নগরীর রাস্তাঘাট। খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। প্রখর রোদ তাপমাত্রারা তীব্রতা আরও বাড়িয়ে দিচ্ছে। এতে বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে শ্রমজীবী মানুষের দৈনন্দিন কাজকর্মে। গরমের কারণে নষ্ট হচ্ছে ফসলের জমি মৌসুমি ফল।

এ ছাড়াও, গরমে নানান সমস্যা নিয়ে হাসপাতালে বাড়ছে রোগীর চাপ, বিশেষ করে সর্দি, জ্বর ও কাশিসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা।

ট্যাগস :

রংপুরে তীব্র তাপদাহ, হিটস্ট্রোকে নিহত ১

আপডেট সময় : ০৮:৫১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪