ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

রংপুরে ডেঙ্গু সচেতনায় বিএনপির লিফলেট বিতরণ

শিল্পী আক্তার-রংপুর
  • আপডেট সময় : ০৮:১১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩ ২০২ বার পঠিত

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ডেঙ্গু জ্বরে কাঁপছে বাংলাদেশ। স্বাস্থ্যখাতে সর্বগ্রাসী দূর্নীতির কারণে ডেঙ্গু পরিস্থিতি এখন মহামারি আকার ধারণ করেছে। এ বছর অতীতের সকল রেকর্ড ভেঙ্গে ডেঙ্গু মৃত্যুদূত হিসেবে আবির্ভূত হয়েছে।

সংবাদ মাধ্যমে ডেঙ্গু জনিত মৃত্যু সংবাদই এখন প্রধান শিরোনাম। সরকারের অবহেলা ও উদাসীনতায় ডেঙ্গু এখন মহামারি আকার ধারণ করেছে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে রংপুর মহানগর বিএনপি আয়োজিত ডেঙ্গু জ্বরের সচেতনতা বৃদ্ধির লক্ষে লিফলেট বিতরণ বিতরণ শেষে রংপুর প্রেসক্লাব চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান শামুর সভাপতিত্বে ও সদস্য সচিব এড, মাহফুজ উন নবী ডনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, এসময় বক্তব্য রাখেন, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রংপুর জেলার সভাপতি নাজমুল আলম নাজু,কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সংগঠনিক সম্পাদক ও মহানগর কমিটির আহবায়ক শাহ নেওয়াজ লাবু,মহানগর মহিলা দলের সভাপতি এ্যাড. রেজেকা সুলতানা ফেন্সি, জিয়া পরিষদ রংপুর বিভাগীয় কমিটির আহবায়ক ড.রোকনুজ্জামান রোকন, মহানগর যুবদলের সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, মহানগর ছাত্রদলের সদস্য সচিব রবিউল ইসলাম রবি প্রমুখ। এছাড়াও মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ডেঙ্গু জ্বরে কাঁপছে হাসপাতালে রোগীদের ঠাঁই হচ্ছে না, আবার চিকিৎসা ব্যয় মেটাতে নিঃস্ব হয়ে যাচ্ছে মানুষ। লাশের সারি প্রতিদিনই দীর্ঘায়িত হচ্ছে।

শুধুমাত্র সরকারের সূর্নীতি ও অবহেলার কারণে এই রোগ এখন নিয়ন্ত্রনের বাইরে চলে গেছে। ভেঙ্গু প্রতিরোধে চিকিৎসা সংগ্রামের দাম বৃদ্ধি যেমন, মশা মারার ঔষধ, স্প্রে, স্যালাইন, রোগ নির্ণয়ের কিটের অপ্রতুলতা ও নিম্নমানের জন্য ডেঙ্গু রোগ প্রকট রূপ নিয়েছে। ঢাকার বাইরে রোগ নির্ণয়ের কিট পাওয়া যাচ্ছে না। ডেঙ্গু প্রতিরোধের নামে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনগুলো হাজারো কোটি টাকা লুটে নিচ্ছে।

শুধু ঢাকা সিটিতেই মশা নিধনে বাৎসরিক বাজেট প্রায় ২ হাজার কোটি টাকা যা, ক্ষমতাসীন দলের লোকজনই আত্মসাত করছে। ডেঙ্গু শুরু হওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রী ও মেয়র পরিবারসহ প্রমোদ ভ্রমনেই প্রমানিত হয় এই রোগ নিয়ে শাসকগোষ্ঠীর অবহেলা ও উদাসীনতা।

বক্তারা বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল কারাবন্দি নেতাকর্মীদের নি:র্শত মুক্তি এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান।

ট্যাগস :

রংপুরে ডেঙ্গু সচেতনায় বিএনপির লিফলেট বিতরণ

আপডেট সময় : ০৮:১১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩