ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

রংপুরে ডন এর মুক্তির দাবীতে আইনজীবীদের মানববন্ধন

শিল্পী আক্তার- রংপুর:
  • আপডেট সময় : ০৫:৪৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩ ১৮৫ বার পঠিত

বর্তমান সরকারের পদত্যাগসহ ১ দফা দাবী আদায় ও নির্বাচনী তফসিল বাতিল এবং রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট মাহফুজ উন নবী ডনসহ সকল নেতা-কর্মীর মুক্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রংপুর ইউনিট।

গতকাল দুপুরে রংপুর আদালত চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রংপুর ইউনিট এর সভাপতি এডভোকেট একরামুল হক এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও রংপুর ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আফতাব উদ্দিন, রংপুর ইউনিটের সহ সভাপতি এডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি, সাধারণ সম্পাদক এডভোকেট শফি কামাল, রংপুর আইনজীবী সমিতির কার্যকরী সদস্য ফাতেমা আক্তার কনা। বক্তারা সরকারের তিব্র সমালোচনা করে বলেন, সরকার সারাদেশটাকেই জেলখানায় পরিনত করেছে। বিরোধী মতের লাখ লাখ নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে ও জেলে রেখে তামাশার নির্বাচনের মঞ্চ সাজিয়েছে। বক্তারা অবিলম্বে রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট মাহফুজ উন নবী ডনসহ গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীর মুক্তির দাবী জানান। মানববন্ধনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রংপুর ইউনিটের সদস্যসহ সাধারণ আইনজীবীরা অংশ নেয়।

ট্যাগস :

রংপুরে ডন এর মুক্তির দাবীতে আইনজীবীদের মানববন্ধন

আপডেট সময় : ০৫:৪৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩