ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

রংপুরে ছাত্রদলের ইউনিটসমূহকে আন্দোলনের ফুটেজ জমা দেয়ার আহ্বান

মেজবাহ মুহিব তাহসিন, রংপুর:
  • আপডেট সময় : ০৭:০৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫ ১৯৮ বার পঠিত

রংপুর মহানগর ছাত্রদলের আওতাধীন সকল ইউনিটের নেতাকর্মীদের প্রতি একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউল ইসলাম সবুজ। আজ সন্ধ্যায় নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই বার্তা দেন।

তিনি জানান, সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রংপুর মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছেন। অনেকে জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করলেও নিরাপত্তার স্বার্থে ছবি বা ভিডিও সংগ্রহ করতে পারেননি, যা স্বাভাবিক।

সবুজ বলেন, “আমরা জানি অনেকেই ফুটেজ বা ছবি ফোনে রাখতে পারেননি। কারণ রাজনৈতিক পরিকল্পনা বা পুলিশি পরিস্থিতির কারণে সচেতনভাবেই তা না রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন অনেকেই। তবে এতে হতাশ হওয়ার কিছু নেই — আমরা নিজেরাই প্রত্যক্ষদর্শী। আমাদের চেয়ে বড় সাক্ষ্য আর কিছু হতে পারে না।” তবুও, আন্দোলনের ইতিহাস সংরক্ষণ এবং দলীয় অবদান প্রামাণ্য করার উদ্দেশ্যে, যার যার কাছে যদি কোনো ছবি বা ভিডিও ফুটেজ থেকে থাকে, তা আগামীকালের (৩০ জুন) মধ্যে রংপুর মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দের কাছে জমা দেয়ার আহ্বান জানানো হয়েছে।

স্ট্যাটাসের মাধ্যমে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন যে— ছাত্রদলের প্রতিটি ইউনিট এই ঐতিহাসিক ২০২৪ এর আন্দোলনে যেভাবে ভূমিকা রেখেছে, তা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এই সংগ্রাম শুধুমাত্র একটি ছাত্র আন্দোলন নয়, এটি ছিল অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে একটি সোচ্চার প্রতিরোধ।

ট্যাগস :

রংপুরে ছাত্রদলের ইউনিটসমূহকে আন্দোলনের ফুটেজ জমা দেয়ার আহ্বান

আপডেট সময় : ০৭:০৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫