ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

রংপুরের ৩০ টি উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তুর স্থাপন করবেন প্রধানমন্ত্রী-সুজিত রায় নন্দী

শিল্পী আক্তার-রংপুর:
  • আপডেট সময় : ০৮:১১:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩ ২৬৮ বার পঠিত

আগামী ২ আগস্ট রংপুর জিলা স্কুল মাঠের বিভাগীয় জনসমাবেশ থেকে রংপুর বিভাগের ৩০টি উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে মাঠ পরিদর্শন শেষে নগরীর আরডিআরএস ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান আওয়ামী লীগের রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী।

সুজিত রায় নন্দী বলেন, প্রধানমন্ত্রীর কাছে চাইতে হয় না, তিনি খোঁজ খবর নেন। তিনি জানেন কখন কী করতে হবে। রংপুরবাসী না চাইতেই উনার কাছে অনেক কিছু পেয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরের পুত্রবধূ হিসেবে রংপুরের উন্নয়ন নিজ কাঁধে নিয়েছিলেন এবং উন্নয়নের মধ্যদিয়ে রংপুরকে বদলে দিয়েছেন। এবারো তিনি রংপুরকে সুখবর দিবেন। এখন আমাদের রংপুরের পক্ষ থেকে দেয়ার পালা। সেই সুযোগ এসেছে। মাননীয় প্রধানমন্ত্রীর জনসমাবেশ কে জনসমুদ্রে পরিণত করে উনার প্রতি কৃতজ্ঞতা জানাবে রংপুরবাসী, আমরা সেই প্রত্যাশা করছি এবং সেই অপেক্ষায় রয়েছি। আশা করছি, স্মরণকালের সমাবেশ উপহার দিয়ে দেখিয়ে দিবে গোটা বাংলাদেশকে রংপুরবাসী।
তিস্তা মহাপরিকল্পনা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নে উত্তরে সুজিত রায় নন্দী বলেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে। সেটি সময়ে বলে দিবে। অবশ্যই তিস্তার উন্নয়নে কাজ হবে।

প্রধানমন্ত্রীর জনসমাবেশে নিরাপত্তা বিষয়ে সুজিত রায় নন্দী সাংবাদিকদের বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে সরকারিভাবে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে সরকার। এসএসএফসহ সরকারের বিভিন্ন বাহিনী ও গোয়েন্দা সংস্থা বিষয়গুলো দেখছেন। তাছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে নিরাত্তার জন্য তিনশত ভলান্টিয়ার থাকবেন মাঠে।

এসময় আওয়ামী লীগের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, রংপুর জেলা আওয়ামী লীগের আহবায়ক একেএম ছায়াদত হোসেন বকুল, আহবায়ক কমিটির সদস্য মোতাহার হোসেন মন্ডল মওলা, আওয়ামী লীগের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইদ্রিস আলী, মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আবুল কাশেম, জেলা আওয়ামী লীগের সদস্য সুমনা আক্তার লিলি, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনিসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

রংপুরের ৩০ টি উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তুর স্থাপন করবেন প্রধানমন্ত্রী-সুজিত রায় নন্দী

আপডেট সময় : ০৮:১১:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩