সংবাদ শিরোনাম ::
রংপুরের পার্কের মোড়ে পিস্তল সহ ৪ জন কে আটক করেছে পুলিশ
মেজবাহ মুহিব তাহসিন- রংপুর:
- আপডেট সময় : ০৩:০৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪ ১৯৩ বার পঠিত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গেট সংলগ্ন পার্কের মোড়ে একটি গাড়িতে পিস্তল সাদৃশ্য বস্তুসহ ৪ জনকে আটক করেছে তাজহাট থানা পুলিশ, পরে জিজ্ঞাসাবাদের জন্য তাদের তাজহাট থানায় নিয়ে যায় পুলিশ।
রবিবার (৩০ ডিসেম্বর) রাতে পুলিশ সুত্রে জানা গেছে, দুই তরুণীর এক জনের নাম তাসনিম স্বর্গ তার বাসা ধাপ কটকিপাড়া ও আর একজন লালমনিরহাট হাতীবান্ধা থানার সাদিয়া তার বর্তমান ঠিকানা রংপুর কলেজপাড়া। তরুণদ্বয় হারুনউর রশিদ মেহেদি পিতাঃ আতাউর রহমান ঠিকানা সুন্দরগঞ্জ গাইবান্ধা ও একই এলাকার কাওসার আহমেদ পিতা সোলায়মান আলী।
তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ আলম সরকার প্রতিদেনের খবর’কে জানান, পিস্তলটি আসল না নকল তা আমরা খতিয়ে দেখছি তার সাথে এই তরুণদ্বয় অন্যকোন অপরাধের সাথে সম্পৃক্ত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।



















