ঢাকা ০৮:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

রংপুরের কাউনিয়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীরও আত্মহত্যা

রুবেল হোসাইন (সংগ্রাম)-রংপুর:
  • আপডেট সময় : ০৫:২৬:৩২ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩ ২৬৯ বার পঠিত

রংপুরের কাউনিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে শুভা রাণী (৪৪) নামে এক নারী স্বামীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন। অন্যদিকে স্ত্রীকে হত্যার পর স্বামীও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।

কাউনিয়ার থানা পুলিশের ওসি মোন্নাছের বিল্লাহ এই ঘটনা নিশ্চিত করে বলেন, ঘটনার শিকার হয়েছেন শোভারানী ও তার স্বামী রবীন্দ্রনাথ।

শুক্রবার (৪ আগস্ট ) রাত দেড়টার দিকে কাউনিয়া উপজেলার কূর্শা ইউনিয়নের ধর্মেশ্বর ড্রাইভার পাড়ায় এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। স্বামী রবীন্দ্রনাথ ড্রাইভার পাড়ারই গৌরাঙ্গ চরণের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়,স্বামী রবীন্দ্রনাথকে পাগলের চিকিৎসা নিতে বেশ কিছু দিন থেকে জোড়াজুড়ি করছিলেন স্ত্রী শোভারানী। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে আবারো এ নিয়ে জোড়াজুরি করেন। এতে ক্ষুব্ধ হয়ে রবিন্দ্রনাথ ঘরে থাকা চাকু দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।এসময় চিৎকার শুনে ছুটে আসেন রবীন্দ্রনাথের ছোট ভাই চেতনা এবং চাচাতো ভাই গোলাপ চন্দ্রসহ কয়েকজন‌ এলাকাবাসী। ভাবিকে বাঁচাতে গিয়ে ভাইয়ের ছুরির আঘাতে ছোট ভাই চেতনা চন্দ্রও গুরুতর জখম হন। পরে এলাকাবাসী আহত শুভা রাণী ও চেতনাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৬ টার দিকে শুভারানীর মৃত্যু হয়।

এদিকে, স্ত্রীকে ছুরিকাঘাতের পর ভোর রাতেই বাড়ির গোয়াল ঘরে ঢুকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন রবীন্দ্রনাথ। খবর পেয়ে শনিবার ভোর ৭ টার দিকে কাউনিয়া থানা পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।

রংপুর জেলা পুলিশের অ্যাডিশনাল এসপি (সি সার্কেল) হোসাইন মোহাম্মাদ আবু রায়হান জানান, এরকম একটি ঘটনা শুনে আমরা সকালেই ঘটনাস্থলে ছুটে যাই। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

রংপুরের কাউনিয়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীরও আত্মহত্যা

আপডেট সময় : ০৫:২৬:৩২ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩