ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

যৌতুকের দাবিতে পুত্রবধূকে মারধরের অভিযোগ শশুর শাশুড়ির বিরুদ্ধে

আশিকুর রহমান শান্ত-ভোলা:
  • আপডেট সময় : ০৯:৪৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪ ২৮৩ বার পঠিত

যৌতুকের দাবিতে মারধরের অভিযোগ উঠেছে শশুর শাশুড়ির বিরুদ্ধে। ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের হজি বাড়িতে এ ঘটনা ঘটেছে।

আহত ও স্থানীয়দের সুত্রে জানা যায়, রাজাপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের হজি বাড়ির বাসিন্দা বশির উদ্দিন এর ছেলে রিয়াজুল হজির সাথে এক‌ই এলাকার আনোয়ার ফরাজী এর মেয়ে লাইজু বেগম এর প্রেমের সম্পর্ক থেকে বিয়ে হয় প্রায় ৩ বছর আগে।

বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে নানা সময় লাইজু বেগমকে অমানুষিকভাবে নির্যাতন করতো তার শাশুড়ি খুরশিদা বেগম, শশুর বশির উদ্দিন, স্বামীর বড় ভাই রুবেল, চাচা শশুর আবুল হজি সহ পরিবারের লোকজন।

লাইজু বেগম এর মা পারভিন বেগম অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকে মেয়ের সুখের জন্য প্রায় ১ লক্ষ ৭৫ হাজার টাকা দিয়েছি আমরা। আমরা গরিব, ঠিক মত তিন বেলা খাবার খেতেই আমাদের কষ্ট হয়। তার পর ও মেয়ের সুখের কথা চিন্তা করে ধারদেনা করে তাদের চাহিদা পূরণের চেষ্টা করেছি। কিন্তু তাদের যৌতুকের চাহিদা দিন দিন বেড়েই চলছে। আজ আবার যৌতুকের টাকা না আনায় আমার মেয়েকে এলোপাতাড়ি মারধর করে জখম করে। খবর পেয়ে আমার বোন জামাই মাইনুদ্দিন ও তার শিশু ছেলে রাব্বি সেখানে গেলে তাকে ও তার ছেলেকে তারা এলোপাথাড়ি কিল ঘুষি মেরে মারাত্মক জখম করে।

আমরা এ যন্ত্রণা থেকে মুক্তি চাই। যৌতুকের দাবিতে ফালায়া ফালায় আমার মেয়েকে এভাবে অমানুষিক নির্যাতন করে। এখন আমার পরিবারের লোকজন কেও তারা এভাবে মারধর করেছে, এর কি কোন বিচারক নাই।

অভিযুক্ত জাকির এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা মারামারি করি নায়। তারা আমাদের বাড়িতে এসে মারামারি করেছে।

ট্যাগস :

যৌতুকের দাবিতে পুত্রবধূকে মারধরের অভিযোগ শশুর শাশুড়ির বিরুদ্ধে

আপডেট সময় : ০৯:৪৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪