ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

যুগান্তরের অবদান চির স্মরণীয় হয়ে থাকবে

আল মামুন-সাতক্ষীরা সদর:
  • আপডেট সময় : ০৯:৫০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪ ২১০ বার পঠিত

উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরায় দেশের সর্বাধিক জনপ্রিয় সংবাদপত্র দৈনিক যুগান্তরের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পঁচিশে পদার্পণ উদযাপিত হয়েছে। শুক্রবার সকালে জেলা প্রেস ক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুগান্তরের জেলা প্রতিনিধি প্রভাষক মো. মুজাহিদুল ইসলাম।

এখন টিভির সাতক্ষীরা প্রতিনিধি শেখ আহসানুর রহমান রাজিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটার মধ্য দিয়ে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য ও নৌপরিবহণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন।

এসময় ফিরোজ আহম্মেদ স্বপন বলেন, জনপ্রিয়তার শীর্ষে থাকা দৈনিক যুগান্তর পঁচিশে পদার্পণ করায় আমরা আনন্দিত। দৈনিক যুগান্তরের অবদান জাতীর কাছে চির স্মরণীয় হয়ে থাকবে। সামাজিক অসঙ্গতি, রাষ্ট্রের উন্নয়ন প্রকাশ করার মাধ্যমে যুগান্তর আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে।

বিশেষ অতিথি ছিলেন- সাতক্ষীরা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, কলারোয়া পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি ফারুক মাহবুবুর রহমান, এটিএন নিউজের জেলা প্রতিনিধি এম কামরুজ্জামান, আরটিভির জেলা প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তী, যমুনা টিভির জেলা প্রতিনিধি আকরামুল ইসলাম, বিটিভির জেলা প্রতিনিধি মোজাফ্ফার রহমান, এনটিভির জেলা প্রতিনিধি মোহাম্মদ জিন্নাহ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাইদ উদ্দিন, আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান আসাদ, পাটকেলঘাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও মোহনা টিভির তালা প্রতিনিধি আব্দুল মতিন, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি এসএম জাকির হোসেন, চিকিৎসক ও সংবাদকর্মী ডা. মো. শফিকুর রহমান, বাংলাদেশের খবরের জেলা প্রতিনিধি আব্দুস সামাদ, পত্রদূতের অনলাইন ইনচার্জ আসাদুজ্জামান আসাদ, নিজস্ব প্রতিনিধি আল মামুন, খোর্দ্দ প্রতিনিধি এমএ আইউব, সাংবাদিক জাহিদুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, দেলোয়ার হোসেন প্রমুখ।

যুগান্তরের অবদান চির স্মরণীয় হয়ে থাকবে

আপডেট সময় : ০৯:৫০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪